68bfda97b0f4a_WhatsApp Image 2025-09-09 at 12.04.23 AM
সেপ্টেম্বর ০৯, ২০২৫ দুপুর ০১:৩৬ IST

শীতলকুচি সীমান্ত থেকে ফের অপহৃত ভারতীয় কৃষক , অভিযুক্ত বাংলাদেশি দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভারত - বাংলাদেশ সীমান্তে ফের অশান্তি। অভিযোগ, রবিবার দুপুরে শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি পঞ্চায়েতের মিরাপাড়া সীমান্ত সংলগ্ন মাঠ থেকে কৃষক কৃষ্ণকান্ত বর্মনকে অপহরণ করে নিয়ে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। ঘটনায় গোটা এলাকা ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

সূত্রের খবর , রবিবার দুপুরে শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি পঞ্চায়েতের মিরাপাড়া সীমান্ত সংলগ্ন মাঠে ধান রোপণের কাজ করছিলেন স্থানীয় কৃষক কৃষ্ণকান্ত বর্মন। সেই সময় গবাদি পশু ঢুকে পড়ে তার জমিতে। প্রতিবাদ করতেই ওপার থেকে কয়েকজন দুষ্কৃতী সীমান্ত পেরিয়ে এসে কৃষ্ণকান্তবাবুকে ধরে টেনে নিয়ে যান ওপারে। এই দৃশ্য দেখে উপস্থিত অন্য কৃষকেরা ভয়ে পালিয়ে যান।

এরপর খবর পেয়ে বিএসএফের ১৫৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ান সহ শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিএসএফ সীমান্তে নজরদারি বাড়ানো হয়। এমনকি বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগও করা হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় , শীঘ্রই ফ্ল্যাগ মিটিং ডাকা হবে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে একই ব্লকের পশ্চিম শীতলকুচি গ্রাম থেকেও এক কৃষককে একইভাবে ধরে নিয়ে গিয়েছিল বাংলাদেশি দুষ্কৃতীরা। ২৯ দিনের আলোচনার পর তাঁকে ফিরিয়ে আনা হয়। ফলে ফের এই ঘটনার পুনরাবৃত্তি সীমান্তবর্তী মানুষকে আতঙ্কিত করেছে।

এপ্রসঙ্গে অপহৃত কৃষকের ভাগ্নে সূর্যদয় বর্মন জানান , “ধানখেতে মামা কাজ করছিলো। সেসময় ধন খেতে গরু ঢোকে। মামা প্রতিবাদ করতেই বাংলাদেশি দুষ্কৃতীরা তাকে টেনে নিয়ে যায় ওপারে বাংলাদেশে। আমাদের সরকারের কাছে আবেদন যত দ্রুত সম্ভব অনেকে বাড়ি ফিরিয়ে আনা হোক। আমরা অবিলম্বে ওনার বাড়ি ফেরার অপেক্ষায় আছি।''

এলাকাবাসীরা এপ্রসঙ্গে জানান , ''সীমান্তে টহলদারি আরও জোরদার করতে হবে। এমনকি গবাদি পশুর অনুপ্রবেশ রুখতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। নয়তো এরকম ঘটনা ঘটতেই থাকবে। সীমান্ত প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও বিএসএফ সহ পুলিশ বাহিনী আমাদের জানিয়েছেন তদন্ত চলছে। প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে।''

আরও পড়ুন

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

শ্বাস নিতেই কষ্ট ! হাড়োয়ায় বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ২৫ এর বেশি
আগস্ট ২৪, ২০২৬

কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের

 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের