নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - শীতের কনকনে ঠান্ডার মধ্যেই নতুন জীবন পেল ছোট হাতিশাবক লাকি। মাত্র ১৫ দিন বয়সে পাল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে। তারপরই এই হাতিশাবককে দ্রুত উদ্ধার করে বনদফতর কর্মীরা। এখন জলদাপাড়া সেন্ট্রাল পিলখানায় নিরাপদ আশ্রয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে লাকি।

বন দফতর সূত্রের খবর , পাল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ছোট্ট লাকির জীবন ঝুঁকির মুখে পড়ে। বিশেষ করে শীতের প্রকোপে তার বেঁচে থাকাই কঠিন হয়ে উঠেছিল। সেই সময় দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে উদ্ধার করে জলদাপাড়া সেন্ট্রাল পিলখানায় নিয়ে আসা হয়। বর্তমানে অভিজ্ঞ মাহুত ও হাতি পরিচর্যাকারীদের নিবিড় তত্ত্বাবধানে লালন-পালন করা হচ্ছে লাকিকে। নিয়মিত পুষ্টিকর খাবার সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বন দফতরের এক কর্মী জানিয়েছেন, "এখন অনেকটাই ঠিক রয়েছে লাকি। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং সে আগের তুলনায় বেশ চঞ্চল হয়ে উঠেছে। শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। আগামী দিনে তাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই বনদফতরের মূল লক্ষ্য।"
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের