নিজস্ব প্রতিনিধি , আগরতলা - ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। ত্রিপুরার উনকোটি জেলায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্দেহভাজন পাচারকারীদের অনুপ্রবেশকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত গুলি চালায় বিএসএফ। পরে ঘটনাস্থল থেকে এক বাংলাদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
রবিবার মধ্যরাতের পর উনকোটি জেলার মাগরুলি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর গেটের কাছে ঘটনাটি ঘটেছে বলে খবর। এলাকাটি আন্তর্জাতিক সীমান্তের ১৮৪৭ নম্বর বর্ডার পিলারের কাছাকাছি। সেই সময় সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল বিএসএফের একটি দল। পুলিশের দাবি, একদল সন্দেহভাজন পাচারকারী আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে সীমান্তের বেড়ার সামনে অবস্থান নেয়। এরপর টহলরত বিএসএফ জওয়ানদের উপর হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
উনকোটির পুলিশ সুপার ঋষভ জানিয়েছেন, ওই দলের কয়েকজনের হাতে লোহার দা এবং ক্রিকেট ব্যাট ছিল। পরিস্থিতি সামাল দিতে বিএসএফ প্রথমে গুলি চালানো ছাড়াই অন্য উপায়ে ওই দলটিকে সরে যেতে বাধ্য করার চেষ্টা করে। কিন্তু তাতে পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় এবং জওয়ানদের উপর হামলার আশঙ্কা তৈরি হলে শেষ পর্যন্ত নিয়ম মেনে গুলি চালানো হয় বলে বিএসএফের বক্তব্য। পুলিশের দাবি, গুলির পর সন্দেহভাজনরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। এরপর এলাকায় তল্লাশি চালানোর সময় বিএসএফ সদস্যরা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন।
জানা গেছে, মৃতের নাম তারা মিয়া, বয়স আনুমানিক ৩০ বছর এবং তিনি বাংলাদেশের দস্তেখি এলাকার বাসিন্দা। যদিও পুলিশ এখনও তার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ঘটনাস্থল থেকে বেশ কিছু সামগ্রীও উদ্ধার হয়েছে। সেগুলি সংঘর্ষের সময় ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি যে দলের সঙ্গে ভারতে প্রবেশ করেছিলেন, তারা মায়ানমারে তৈরি সিগারেট পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারে। সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ওই পণ্য পাচারের উদ্দেশ্যেই দলটি ভারতে ঢুকেছিল কিনা, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের