নিজস্ব প্রতিনিধি, দিল্লি - মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানলে জ্বলছে গোটা বিশ্ব। জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। দাম বেড়েছে গ্যাসের। জোগানেও টান পড়েছে। পেট্রল এবং ডিজেলে লিটার প্রতি ১০ টাকা করে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক প্রত্যাহার করেছে কেন্দ্র সরকার। এই আবহে শীঘ্রই বাজারে ইথানল মেশানো পেট্রল সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি জানান, প্রায় এক বছর ধরে ইথানল মিশ্রিত পেট্রল উৎপাদন হচ্ছে দেশে। পেট্রলের সঙ্গে মেশানো হচ্ছে ২০ শতাংশ ইথানল। আগামী ৪ বছরের মধ্যে তা ৩০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী ১ এপ্রিল থেকে ইথানল মিশ্রিত পেট্রল সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এত দিন লিটার প্রতি পেট্রলে ১৩ টাকা এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক ধার্য করা ছিল। এবার তা ১০ টাকা কমিয়ে ৩ টাকা করা হয়েছে। অন্যদিকে ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক ছিল ১০ টাকা। তা পুরোটাই কমিয়ে দেওয়া হয়েছে। সুতরাং, ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক শূন্যে নেমে এসেছে।
পেট্রল-ডিজেলের ওপর ১০ টাকা আবগারি শুল্ক কমানোয় স্বস্তি পাবে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি। অন্যদিকে নতুন করে এক্সাইজ ডিউটি চাপানো হয়েছে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলে। উল্লেখ্য, বৃহস্পতিবার পেট্রলের ওপর প্রতি লিটারে ৫ টাকা করে এবং ডিজেলে লিটার প্রতি ৩ টাকা করে বাড়িয়েছে নায়ারা এনার্জি। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের