নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ৫ যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর থানার শাড়াগড় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় পুলিশ। পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ঘোড়ালিয়া অঞ্চলে রাজ্য সড়কে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত টোটোকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ৩ জন বাইক আরোহী মাটিতে ছিটকে পড়ে আহত হন। পাশাপাশি জখম হন টোটো চালকসহ ভিতরে থাকা ১ জন যাত্রী।

দুর্ঘটনার জেরে কিছুক্ষণের মধ্যেই এলাকায় ভিড় জমে যায়। পুলিশবাহিনী এসে গুরুতর অবস্থায় আহতদের পুলিশের গাড়ি, একটি পথচলতি টোটোর সাহায্যে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় দোকানদার কৌশিক বিশ্বাস জানান, 'হঠাৎ বিকট আওয়াজ শুনে ছুটে এসে দেখি সবাই চারদিকে পড়ে রয়েছে। বাইকটি অত্যন্ত দ্রুতগতিতে থাকায় আঘাত গুরুতর হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই। আহতদের কেউই আমাদের পরিচিত নন। আশা করছি সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন'।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের