নিজস্ব প্রতিনিধি, দিল্লি - সাংবাদিক খুনের মামলায় মুক্তি পেলেন স্বঘোষিত ধর্মগুরু ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং। যদিও জেলেই থাকতে হবে তাঁকে। তাঁর বিরুদ্ধে ২ টি ধর্ষণ মামলা রয়েছে। এর জন্য ২০ বছরের জেল হেফাজতে থাকতে হবে ধর্ষক রাম রহিমকে।
২০০২ সালে এক সাংবাদিক খুনের অভিযোগ ওঠে রাম রহিমের বিরুদ্ধে। ৭ বছর আগে অর্থাৎ, ২০১৯ সালে সাংবাদিক খুনে রাম রহিম, নির্মল সিং এবং কৃষ্ণান লালকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় সিবিআই আদালত। এবার সেই মামলায় মুক্তি পেলেন রাম রহিম। রাম রহিমের আইনজীবী জিতেন্দর খুরানা জানিয়েছেন, সাংবাদিক রামচন্দর ছত্রপতি হত্যা মামলায় অব্যাহতি দিয়েছে স্বঘোষিত ধর্মগুরুকে।
‘পুরা সাচ’ নামের একটি সংবাদপত্র চালাতেন সাংবাদিক রামচন্দর ছত্রপতি। ২০০২ সালে এই কাগজে একটি বেনামী চিঠিতে ডেরা সাচ্চা সৌদার সদর দফতরে নারী অনুসারীদের যৌন নির্যাতনের অভিযোগ তোলা হয়। এর কয়েকদিন পরই ২০০২ সালের অক্টোবরে রামচন্দর ছত্রপতিকে গুলি করে হত্যা করা হয়। উল্লেখ্য, একাধিক শিষ্যাকে ধর্ষণ এবং এক সহকর্মীকে খুনে অভিযোগে দোষী সাব্যস্ত হন গুরমিত রাম রহিম সিং। ২০ বছর জেলের সাজা দেওয়া হয় তাঁকে।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের