নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের ব্যবসায়ীকে ছিনতাই। বারাসাতে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করা হল ৪ লক্ষ টাকা। অভিযোগ , মধু মুরারি এলাকার বাসিন্দা রঞ্জন রায় গত রবিবার দোকান খুলতে যাওয়ার সময় দুষ্কৃতীরা তার কাছ থেকে একটি টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। শেষমেষ বারাসাত থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয় দুষ্কৃতীকে।
সূত্রের খবর , বারাসাত থানার অন্তর্গত মধু মুরারি এলাকার বাসিন্দা রঞ্জন রায়। গত ১০ তারিখ তার দোকান খোলার সময় দোকানের সামনে থেকে তার সাইকেলে রাখা ব্যাগ চুরি যায়। যার মধ্যে ছিলো প্রায় ৪ লক্ষ টাকা সহ কিছু শোনার গয়না। তৎক্ষণাৎ বারাসাত থানায় তিনি এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তৎপরতার সাথে বারাসাত থানার পুলিশ তদন্তে নেমে অশোকনগরের এক ব্যক্তির এই ঘটনায় জড়িত থাকার খবর পায়। এরপর অশোকনগর থানার সহযোগিতায় বারাসাত থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় ৩ লক্ষ ৬৫ হাজার ৬০০ টাকা সহ খোয়া যাওয়া সোনার গণনা।
ব্যবসায়ী রঞ্জন রায় এপ্রসঙ্গে জানান , ''১০ তারিখ দোকানের তালা খুলে পেছনে ফিরে দেখি টাকা ভর্তি ব্যাগ উধাও। ব্যাগের মধ্যে একটি ৪ লক্ষ টাকা সহ ১ টা সোনার চেন , ১ টা সোনার ব্রেসলেট , কিছু সোনার বোতাম ছিলো। এরপর আমাদের কাউন্সিলার শোভেন আচার্যের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করি। বারাসাত পুলিশের তৎপরতায় দুষ্কৃতী গ্রেফতার হয়। তার কাছ থেকে ৩ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশের তরফ থেকে আমি অনেক সহায়তা পেয়েছি। ওনারা যত দ্রুত গতিতে আমার জিনিস উদ্ধার করলো তাতে আমার পুলিশের ওপর ভরসা আরও বৃদ্ধি পেলো।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের