নিজস্ব প্রতিনিধি, তেহরান – মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ‘আহত’ ইরান। এই আবহে ভারত সহ সমস্ত দেশকে রুশ তেল কিনতে ৩০ দিনের ‘ছাড়পত্র’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে আমেরিকাকে ‘ভিক্ষুক’ বলে কটাক্ষ করেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।
নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি লিখেছেন, “গত কয়েক মাস ধরে আমেরিকা ভারত সহ বহু দেশকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে চাপ দিচ্ছিল। কিন্তু ইরানের সঙ্গে দুই সপ্তাহের সংঘাতের পরে পরিস্থিতি বদলেছে। এখন হোয়াইট হাউস বিশ্বজুড়ে দেশগুলিকে, বিশেষ করে ভারতকে রাশিয়ার তেল কেনার জন্য অনুরোধ করছে। ১৪ দিনের যুদ্ধেই ইরান আমেরিকার এমন হাল করে দিয়েছে যে তারা এখন হাতেপায়ে ধরছে, ভিক্ষা করছে। এতেই আমেরিকার ভণ্ডামি ও দ্বিচারিতা ফাঁস হয়ে গিয়েছে।“
তিনি আরও লিখেছেন, “ইউরোপ ভেবেছিল ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধকে সমর্থন করলে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার সমর্থন মিলবে। খুবই দুঃখজনক।“ দিন কয়েক আগে মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, বিশ্ববাজারে শক্তি সম্পদের জোগান অব্যাহত রাখতে, তেলের দাম যেন নিয়ন্ত্রণে রাখতে, সাময়িক ভাবে রুশ তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে সমস্ত দেশকে। আপাতত আগামী ৩০ দিন সমুদ্রে থাকা জাহাজ থেকে রুশ তেল কিনতে পারবে সমস্ত দেশই। এর জন্য আমেরিকার রোষের মুখে পড়তে হবে না।
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের