নিজস্ব প্রতিনিধি , ওড়িশা - রথযাত্রার তিথি নিয়ে আবারও বিতর্কে জড়াল ইস্কন। জগন্নাথ দেবের রথযাত্রা নির্ধারিত তিথিতে না করার অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছে কলিঙ্গ সেনা। ভুবনেশ্বরে ইস্কন মন্দিরের সামনে বিক্ষোভও দেখিয়েছে সংগঠনের কর্মীরা। তাদের দাবি, পুরীর শতাব্দী প্রাচীন রীতি মেনেই রথযাত্রা পালন করতে হবে।
কলিঙ্গ সেনার অভিযোগ, নির্ধারিত তিথির বাইরে রথযাত্রা করলে জগন্নাথ সংস্কৃতি, ওড়িশার ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে। সংগঠনের সভাপতি হেমন্ত রথ বলেন, পুরীর গজপতি মহারাজা দিব্যসিংহ দেব শাস্ত্রসম্মত তিথি মেনে রথযাত্রা পালনের আবেদন করেছিলেন। সেই আবেদন ইস্কন মানেনি বলেই অভিযোগ। তাই এই ঘটনার বিরোধিতা আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।
সংগঠনের দাবি, আগামী ১৬ জুলাই পুরীর রথযাত্রায় ইস্কনের সদস্যদের অংশগ্রহণ আটকানোর চেষ্টা করা হবে। ভুবনেশ্বরে ইস্কনের রথযাত্রা বন্ধ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত তিথি না মানলে রাজ্যের বিভিন্ন ইস্কন মন্দির ঘেরাও করে তালা ঝোলানোর কথাও জানিয়েছে কলিঙ্গ সেনা। সাধারণ মানুষকেও এই প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে ইস্কনের দাবি, ভুবনেশ্বরে তারা পুরী শ্রীমন্দিরের রীতি মেনেই রথযাত্রা আয়োজন করে। বিদেশসহ বিভিন্ন জায়গায় স্থানীয় পরিস্থিতি, প্রশাসনিক অনুমতি, আবহাওয়া, ভক্তদের সুবিধার কথা ভেবে আলাদা দিনে উৎসবের আয়োজন করা হয়। এই ঘটনাকে ঘিরে রথযাত্রার আগে ওড়িশায় ধর্মীয়, সাংস্কৃতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের