নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বছরের শুরু থেকেই রাজনৈতিক ময়দানে আক্রমণাত্মক অভিমুখে হাঁটছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে তার রণসংকল্প সভা শুধু রাজনৈতিক বার্তাই নয়, মানবিক ইস্যুকেও সামনে আনছে। আগামী রণসংকল্প সভায় অন্তঃসত্ত্বা সোনালি বিবির সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন অভিষেক।
বাংলাদেশি সন্দেহে পুশব্যাক হওয়ার পর সম্প্রতি সুপ্রিম কোর্টের পাশাপশি কলকাতা হাইকোর্টের নির্দেশে সোনালি ও তার পরিবারকে ফের ভারতে ফিরিয়ে আনা হয়। এই ঘটনার পরেই সোনালি বিবির সঙ্গে দেখা করার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই মতন আগামী ৬ জানুয়ারি বীরভূমের রামপুরহাটে রণসংকল্প সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দিনই বাংলাদেশ থেকে ফেরত আনা সোনালি বিবির সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা প্রবল।
দলীয় সূত্রে খবর, ৫ জানুয়ারি সোনালি বিবিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হবে। চিকিৎসকদের মতে, ৬ জানুয়ারি তার সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে। সব ঠিক থাকলে, সদ্যোজাত সন্তান কোলে নিয়েই সোনালি বিবির সঙ্গে দেখা করবেন অভিষেক। এদিকে ৬ জানুয়ারি রামপুরহাটের বিনোদপুর মাঠে আয়োজিত জনসভাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও তুঙ্গে।
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের