নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস। এই ১ মাস হিজরি বা ইসলাম ধর্মালম্বী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সংযম, প্রার্থনা এবং আত্মশুদ্ধির এক পবিত্র অধ্যায়। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রমজান মাসের পরই আসে খুশির ইদ। চাঁদনী চকের ফতেহপুরী মসজিদের শাহী ইমাম, মাওলানা মুফতি মোকাররম আহমেদ চাঁদ দেখা গেছে বলে ঘোষণা করেছেন এবং নিশ্চিত করেছেন যে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজার মাস শুরু। নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় মোদি লিখেছেন, “রমজান মোবারক! এই শুভ মাসটি আমাদের সমাজে ঐক্যের চেতনাকে আরও সুদৃঢ় করুক। সর্বত্র শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক।“
রমজান মাসের মূল উদ্দেশ্য হল মন ও আত্মাকে পবিত্র রাখা। বাঁকা চাঁদ দেখার ওপর নির্ভর করে শুরু হয় রমজান মাস। মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। তাই বুধবার থেকে রোজা রাখতে পারেননি ইসলাম ধর্মালম্বীরা। বৃহস্পতিবার থেকে রোজা রাখবেন তাঁরা। সাধারণত সৌদি আরবে চাঁদ দেখার একদিন পর ভারতে শুরু হয় রমজান মাস।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রমজান মাসে উপবাস থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা। খাবারের পাশাপাশি কোনও পানীয় খেতে পারেন না তাঁরা। সূর্য ওঠার আগে বা ভোর বেলা খাবার খান তাঁরা। যাকে বলে ‘সেহরি’। সারাদিন উপবাস করে সন্ধ্যায় খাবার খান। একে বলা হয় ‘ইফতার’।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের