নিজস্ব প্রতিনিধি ,দক্ষিণ ২৪ পরগণা - রক্তদান শিবিরের মঞ্চে উঠে উত্তাল নাচ, ভোজপুরি গানে কোমর দোলালেন তৃণমূল নেতা। রক্তদান শিবির মানেই মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার একটি বড় উদ্যোগ। তবে এবার, দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে আয়োজিত এক রক্তদান শিবির অনুষ্ঠানে ঘটে গেলো এক অদ্ভুত দৃশ্য। মঞ্চে উঠে হঠাৎ ভোজপুরি গানে কোমর দোলাতে দেখা গেল স্থানীয় তৃণমূল নেতা ওয়াহিদ মোল্লাকে।
সূত্রের খবর, প্রথমে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। সেই সময় এক ভোজপুরি শিল্পী গান গাইছিলেন। তখনই উপস্থিত জনতার অনুরোধে মঞ্চে উঠে পড়েন নেতা। শুরু হয় জমজমাট নাচ। উপস্থিত দর্শকরা তুমুল হাততালি দিয়ে উৎসাহ দেন। কেউ কেউ মোবাইলে সেই দৃশ্য রেকর্ডও করে ফেলেন। পরে সেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তৃণমূল নেতার ভাইরাল ওই ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিরোধী দলদের সরব হতে দেখা গিয়েছে।
বিজেপি নেতা উৎপল নস্কর বলেন, “যে দল বারবার বাংলা সংস্কৃতির কথা বলে, তারাই আজ ভোজপুরি গানে কোমর দোলাচ্ছে। এটা বাংলার গৌরবের সঙ্গে তামাশা ছাড়া কিছু নয়।”
অপরদিকে সমালোচনার মুখে পড়লেও তৃণমূল নেতা ওয়াহিদ মোল্লা জানান, রক্তদান শিবিরই আসল উদ্দেশ্য ছিল। গান চলছিল, আর দর্শকেরা মজা চাইছিলেন। মহিলারা আমাকে অনুরোধ করেন। তাই কিছুক্ষণ নেচেছি। এতে যদি মানুষের মুখে হাসি ফুটে থাকে, তবে তাতে দোষ কোথায়? বিরোধীরা অকারণে রাজনৈতিক তকমা দিয়ে বিষয়টিকে বিকৃত করছে।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের