নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতায়। তবে আংশিক মেঘলা থাকবে আকাশ। রবিবার থেকে রাজ্যের একাধিক জেলা ভিজতে পারে বৃষ্টিতে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জেরে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শনিবার উপকূলের জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকবে। রবিবার থেকে হতে পারে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায়।
রবিবার থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বৃষ্টির সম্ভাবনা বেশি দুই দিনাজপুর ও মালদায়। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই
উৎসবের ভিড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২২ ফুটের গণেশমূর্তি, চাপা পড়ে মৃত ২, আহত শিশু-সহ ৫
নিউ মার্কেটের হোটেল-কাণ্ডে তদন্তের কেন্দ্রে দমকল-পুরসভা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের