নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - দিনের পর দিন চোরেদের জ্বালায় অতিষ্ট মালবাজার এলাকার মানুষরা। বিশেষ করে রাতের অন্ধকারে তাদের উপদ্রব বেড়েই চলেছে। চুরি হচ্ছে টোটোর ব্যাটারি। এর আগেও একই ঘটনার কথা শোনা গেছে ওই এলাকায়। এবার টোটোর বহু মূল্যবান ব্যাটারি চুরির দায় গ্রেফতার ৬ জন। ঘটনায় স্বস্তি পেয়েছে এলাকার বাসিন্দারা।
সূত্রের খবর , গত কয়েক মাস ধরেই মালবাজার শহরের বিভিন্ন ওয়ার্ডে বেছে বেছে টোটো থেকেই ব্যাটারি চুরি করছিল একদল। আবার সেগুলি কিনছিল গুটি কয়েক। স্থানীয়দের দ্বারা থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করে। অভিযান চালিয়ে মোট ৬ জন চোরকে গ্রেফতার করা হয়। এছাড়া ২ জন ক্রেতাকেও গ্রেফতার করা হয়েছে। মোট ৮টি ব্যাটারি , ১ টি টোটোর চাকা সহ ১ টি মোটর উদ্ধার করা হয়েছে।
দিনের পর দিন এইভাবে ক্ষতি হতে থাকায় পুলিশের দ্বারস্থ হয় গরীব টোটো চালকরা। সংসার চালানো দুষ্কর হয়ে উঠেছে তাদের। পুলিশের কাছে টোটোর ব্যাটারি ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে তারা। তবে পুলিশ কি করবে এখন দেখার বিষয়। স্থানীয়দের মতে এইভাবে বসে না থেকে এবার তারা কাউন্সিলরের কাছে আবেদন জানাবে ব্যাটারির ব্যবস্থা করে দেওয়ার উদ্দেশ্যে। পুলিশ আশ্বাস দিয়েছে , আর ভয়ের কিছু নেই। এমন ঘটনা আর ঘটবেনা বলেই ধরা যায়। যদি পুনরায় হয় ফের তাদের পাকড়াও করবে পুলিশ।
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
বদল শ্রাবণী মেলার ট্রেনের স্টপেজেও
প্রতিবাদ মিছিল ঘিরে পাল্টা স্লোগান, ধস্তাধস্তি; পরিস্থিতি সামাল দেয় পুলিশ
ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর
আইনশৃঙ্খলার লড়াইয়ে পুলিশের পাশে সরকার
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে
থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা
হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প
বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে
বারুইপুর পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের