নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - রাতের অন্ধকারে এগরার তৃণমূল নেতা শেখ শাহজাহান মল্লিককে প্রাণনাশের হুমকি দুষ্কৃতীদের। নেতাকে মারধরের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। কোনও রকমে প্রাণে বাঁচেন তিনি। ঘটনায় আতঙ্কে দিন কাটছে পরিবারের।
সূত্রের খবর , বুধবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা শেখ শাহজাহান মল্লিক ওরফে তাহের মল্লিক বাড়ি থেকে বেরিয়ে মোটর বাইকে করে কাজের সুবাদে সাইবার ক্যাফে গিয়েছিলেন। তারপর চারচাকা নিয়ে তৃণমূল নেতার পেছনে ধাওয়া করে এক দুষ্কৃতী।
এরপর দুষ্কৃতীরা তাকে মারধর করে বলে অভিযোগ। এমনকি বাড়ি পর্যন্ত তাড়াও করে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন তিনি ও তার পরিবার সহ স্থানীয় বাসিন্দারা।এরপর বৃহস্পতিবার সকালে এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
শাহজাহান মল্লিক এপ্রসঙ্গে জানান , “আমাকে মেরে ফেলার জন্য পিছু ধাওয়া করা হয়েছিল। আমি ও আমার পরিবার আতঙ্কে রয়েছি। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ এই ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ। হামলার কারণ এখনো স্পষ্ট নয় , তবে তদন্ত চলছে।''
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের