নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাতের অন্ধকারে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা গেল এক মহিলার রক্তাক্ত দেহ।ঘটনা জানাজানি হতেই প্রবল আতঙ্ক ছড়ায় এলাকায়। রাতেই স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কিন্তু একটাই প্রশ্ন উঠে আসছে, ওই মহিলার মৃত্যু কি খুন, আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা?
সূত্রের খবর, ঘটনাটি বৃহস্পতিবার রাতের। পুলিশ জানিয়েছে, মহেশতলা থানার সন্তোষপুর পাহাড়পুর রোডের রেললাইনের পাশে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গলায় ধারালো অস্ত্রের কোপ স্পষ্ট। মুহূর্তেই খবর যায় মহেশতলা থানায়। এরপর মহেশতলা থানার পুলিশ ও জিআরপি গিয়ে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহের পাশে একটি ব্যাগ পাওয়া গিয়েছে। সেই ব্যাগ থেকে মোবাইল চার্জার ও আধার কার্ড উদ্ধার করে পুলিশ। আধার কার্ড থেকেই জানা যায়, মৃতার নাম রিঙ্কু সমাদ্দার (৩৯)। তিনি কলকাতার যাদবপুরের বাসিন্দা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রিঙ্কু দেবীর স্বামী কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। তিনি স্বামীর অনুপস্থিতিতে যাদবপুরে বাপের বাড়িতেই থাকতেন।
কিন্তু কীভাবে যাদবপুরের বাসিন্দা রিঙ্কু সমাদ্দার মহেশতলার সন্তোষপুরের রেললাইনের ধারে এলেন? এটা কি নিছক দুর্ঘটনা, নাকি খুন করে দেহ ফেলে রাখা হয়েছে সেখানে? নাকি তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
তদন্তকারীরা ইতিমধ্যেই রিঙ্কু দেবীর পরিবার ও পরিচিতদের সঙ্গে কথা বলা শুরু করেছে। পাশাপাশি ঘটনার সময় ওই এলাকা দিয়ে যাওয়া ট্রেনের চালক, গার্ড বা প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনাস্থল ও দেহ পরীক্ষার রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। মহিলার রহস্যমৃত্যুর তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ ও জিআরপি।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের