নিজস্ব প্রতিনিধি, দিল্লি - রাত পোহালেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। ইতিমধ্যেই বিয়ের অনুষ্ঠানের জন্য উদয়পুরে পৌঁছে গিয়েছেন তাঁরা। তাঁদের বিয়েতে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হবু দম্পতিকে চিঠি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে আপ্লুত বিজয়-রশ্মিকা।
চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, “২৬ ফেব্রুয়ারি বিজয় ও রশ্মিকার বিয়ের এই আমন্ত্রণ পেয়ে আমি ভীষণ খুশি। বিজয় ও রশ্মিকার পরিবারকে আন্ত্রিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বিজয় ও রশ্মিকার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সপ্তপদীর সঙ্গে সঙ্গে ওরা দুজন শুধুই দম্পতিই নয় বরং হয়ে উঠুক বন্ধু, একে অপরের পরিপূরক। ঠিক পর্দার মতোই ওদের জীবনেও যেন সমস্ত খুশি উপচে পড়ে এই কামনা করি।“
বেশকিছু ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে, কখনও পাহাড় ঘেরা পুলের মাঝে সারি সারি গ্লাস আর তার সঙ্গে অতিথিরা জলকেলি করছেন। আবার নজর কেড়েছে নৈশভোজের টেবিলের সজ্জা। রকমারি ফুল-ফলে সুসজ্জিত হয়েছে নৈশ ভোজের আসর। বিয়ের আয়োজনের বিষয় প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়। ওয়েলকাম ড্রিংকে থাকবে নারকেল জল। এছাড়া বিয়ের তিনদিন খাবার পরিবেশন করা হবে কলাপাতায়। দক্ষিণ ভারতীয় বিয়েতে কলাপাতায় খাবার পরিবেশনের ঐতিহ্য বহু প্রজন্মের। সেই ঐতিহ্যই বজায় রাখছেন বিজয় - রশ্মিকা।
আগামী ৪ মার্চ হায়দরাবাদে বিজয়-রশ্মিকার হাইভোল্টেজ রিসেপশন পার্টি রয়েছে। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও আমন্ত্রিত। এই রিসেপশনে উপস্থিত থাকতে পারেন আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি হিন্দি সিনেদুনিয়ার খান-কাপুর, বচ্চনরাও। এছাড়াও উপস্থিত থাকবেন সিনে দুনিয়ার আরও উজ্জ্বল তারকারা।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের