নিজস্ব প্রতিনিধি , দিল্লি - হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান খুনের তদন্তে বড়সড় মোড়। উত্তরপ্রদেশের শামলিতে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই সন্দেহভাজন শুটারের। মৃতদের নাম সুমিত ও মোহিত। পুলিশ সূত্রে খবর, দু’জনের বিরুদ্ধেই অঙ্কিতকে খুনের অভিযোগ রয়েছে। তাদের মাথার দামও ৫০ হাজার টাকা করে ঘোষণা করা হয়েছিল।

গত ২৬ অগস্ট শামলি জেলার একটি জিমের বাইরে অঙ্কিত বালিয়ানকে গুলি করে খুন করা হয়। পুলিশ জানিয়েছে, চারজন হামলাকারী তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় অঙ্কিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে গোগী গ্যাং এই খুনের দায় স্বীকার করে।

খুনের পর থেকেই অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করে পুলিশ। রবিবার রাত থেকে শামলির বিভিন্ন রাস্তায় নাকা চেকিং চালানো হচ্ছিল। সোমবার ভোরে একটি বাইকে থাকা দুই যুবককে থামানোর চেষ্টা করে পুলিশ। অভিযোগ, তখনই তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশের একটি গাড়িতেও গুলি লাগে এবং উইন্ডস্ক্রিন ভেঙে যায়। এরপর বাইক নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের পিছু নেয় একাধিক পুলিশ দল। পরে কৈরানা রোডের কাছে তাদের ঘিরে ফেলে পুলিশ ও SWAT টিম।

পুলিশের দাবি, ঘিরে ফেলার পরেও সুমিত ও মোহিত গুলি চালাতে থাকেন। পাল্টা গুলিতে দু’জনই গুরুতর জখম হন। তাদের শামলি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পিস্তল, কার্তুজ, একটি মোটরবাইক, মোবাইল ফোন, ব্যাগ ও নগদ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অঙ্কিত খুনে মোট ছ’জনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তাদের মধ্যে চারজন শুটার এবং দু’জন রেকি করার কাজে যুক্ত ছিল বলে পুলিশের দাবি। বাকি সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চলছে।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের