6a7f01f75bc3d_Gallery_1786708350499
আগস্ট ১৪, ২০২৬ বিকাল ০৫:২৪ IST

রাত হলেই ঘুঙুরের শব্দ, হাসি-কান্নার আওয়াজ! ভূতের ভয়ে বোর্ডিং ছাড়ল ৬০৮ পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রাতে অদ্ভুত শব্দ ঘিরে আতঙ্ক। ভূতের ভয়ে বোর্ডিং ছাড়ল ৬০৮ পড়ুয়া। পরিস্থিতি সামলাতে মনোবিদের সাহায্য নিল স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি মহারাষ্ট্রের একটি সরকারি বোর্ডিং স্কুলের। বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও। পরিস্থিতির দিকে নজর রাখছে স্থানীয় প্রশাসনও।

মহারাষ্ট্রের অমরাবতীতে রয়েছে ওই সরকারি বোর্ডিং স্কুল। রাজ্যের বিভিন্ন এলাকার পড়ুয়ারা সেখানে থাকে। সম্প্রতি কয়েক জন পড়ুয়া অদ্ভুত শব্দের কথা জানায়। রাতে হাসি-কান্নার আওয়াজ শোনার দাবি করে। কেউ কেউ ঘুঙুরের শব্দও পেয়েছে বলে জানায়। এরপরই ছড়িয়ে পড়ে ভূতের আতঙ্ক। সেই ভয় ধীরে ধীরে অন্যদের মধ্যেও ছড়ায়।রাত বাড়তেই আতঙ্ক আরও বাড়তে থাকে। অনেক পড়ুয়া ভয় পায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ৬০৮ জন বোর্ডিং ছাড়ে। তাঁরা নিজেদের বাড়িতে ফিরে যায়।

এত পড়ুয়া একসঙ্গে চলে যাওয়ায় উদ্বিগ্ন হয় স্কুল কর্তৃপক্ষ। এরপরই পরিস্থিতি সামলাতে উদ্যোগ শুরু হয়। ভীত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের পরীক্ষা করেন মনোবিদ। প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথাও বলা হয়। স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় চৌধরি বিষয়টি জানান। তিনি বলেন, 'আমরা ভীত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। সেখানে মনোবিদ তাঁদের পরীক্ষা করেন। প্রত্যেকের সঙ্গে কথাও বলেন। হিস্টিরিয়া থেকে এমনটা হতে পারে'।

পড়ুয়াদের মানসিক চাপ কমাতে এবার বিশেষ উদ্যোগ। নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করবে স্কুল কর্তৃপক্ষ। ভয় ও ভীতি কাটাতেও পরামর্শ দেওয়া হবে। পড়ুয়াদের মানসিক অবস্থার উপর নজর রাখা হবে। অভিভাবকদের সঙ্গেও যোগাযোগ রাখার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। ধীরেধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মহারাষ্ট্রের 'অন্ধশ্রদ্ধা নির্মূল সমিতি' কাউন্সেলিংয়ে আগ্রহ দেখিয়েছে। পড়ুয়াদের সঙ্গে কথা বলার প্রস্তাব দিয়েছে তারা। প্রশাসনের তরফেও স্কুলকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আতঙ্ক দূর করতে সচেতনতার উপর জোর দেওয়া হচ্ছে।

এদিকে, বোর্ডিংয়ে নিরাপত্তা নিয়েও নজর রাখা হচ্ছে। পড়ুয়াদের ভয় কাটাতে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। কোনও গুজব যাতে আরও ছড়িয়ে না পড়ে। সেদিকেও বিশেষ নজর রয়েছে কর্তৃপক্ষের।

স্থানীয় স্বাস্থ্য আধিকারিক অভিষেক নায়ডুও বিষয়টি নিয়ে সতর্ক করেছেন। তাঁর বক্তব্য, 'মানসিক স্বাস্থ্যের অবনতি হলে এমন ভীতির জন্ম হয়। এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই। গুজব ছড়ানো উচিত নয়। বাচ্চা এবং অভিভাবকদের ভয় পাওয়ার কোনও কারণ নেই'।

আরও পড়ুন

ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ! মন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক, পদত্যাগের দাবি বিজেপির
আগস্ট ৩১, ২০২৬

বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি

চিকেনস নেক-এর নিরাপত্তায় নজর! সিকিমের প্রথম রেলপথ দ্রুত তৈরির দাবি সাংসদের
আগস্ট ৩১, ২০২৬

সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি

অপহরণের পর রহস্যজনক হামলা! ৫৪ দিন হাসপাতালে লড়াই, শেষরক্ষা হল না ইনফ্লুয়েন্সারের
আগস্ট ৩০, ২০২৬

ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য

মন কি বাত অনুষ্ঠানে উত্তমকে স্মরণ মোদির , জন্মশতবর্ষে মহানায়ককে বিশেষ শ্রদ্ধা
আগস্ট ৩০, ২০২৬

উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি

হড়পা বানে মুছে গেল স্কুল, গাছে উঠে প্রাণ বাঁচাল ৮ বছরের শিশু!
আগস্ট ২৯, ২০২৬

২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু

আপনারা ঈশ্বর নাকি! তুকারামের সিদ্ধান্তকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের, বাতিল লাইসেন্স সাসপেনশন
আগস্ট ২৯, ২০২৬

এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন

ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী! এবার গন্তব্য উজবেকিস্তান-কিরগিজস্তান, নজরে SCO
আগস্ট ২৯, ২০২৬

চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য

নাড্ডার সঙ্গে বৈঠক সংরক্ষণ-বিরোধীদের, সরকারের অবস্থান কী, প্রশ্ন তুলল ককরোচ পার্টি
আগস্ট ২৯, ২০২৬

আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও

মাঝরাতে সেতুর উপর একা ৩ বছরের শিশু! স্কুটার আঁকড়ে কান্না, পরে প্রকাশ্যে এল মর্মান্তিক সত্য
আগস্ট ২৯, ২০২৬

কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা

সাফাইকর্মী অনুপস্থিত , বাচ্চাদের এঁটো থালা ধুয়ে নজর গড়লেন প্রধান শিক্ষক
আগস্ট ২৯, ২০২৬

নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও

অস্পৃশ্যতারই আর এক রূপ, উত্তরাখণ্ডের ঘটনায় বিজেপি-আরএসএসকে নিশানা রাহুলের
আগস্ট ২৯, ২০২৬

খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি

বোমা বিস্ফোরণের মতো আওয়াজ, আর বাঁচব না ভেবেছিলাম! নেপাল বিপর্যয়ের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন ২১ ভারতীয় পর্যটক
আগস্ট ২৯, ২০২৬

নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন

সিএনজির দামে বড় ধাক্কা ! এক লাফে বাড়ল জ্বালানির খরচ
আগস্ট ২৯, ২০২৬

গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ

প্রেমিকা ছেড়ে যেতেই প্রতিশোধ! ফাঁস হল সরকারি পরীক্ষার প্রশ্নপত্র কেলেঙ্কারি! গ্রেফতার ৬
আগস্ট ২৯, ২০২৬

এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

G20 বৈঠক থেকে CEO মিটিং! ৬ দিনের আমেরিকা সফরে নির্মলা সীতারামন
আগস্ট ২৯, ২০২৬

বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের