নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - সকালের নীরবতা ভেঙে দিল এক রক্তাক্ত দৃশ্য। রাস্তার ধারে পড়ে আছে এক যুবকের গলাকাটা দেহ। পাশেই ভাঙা মদের বোতল, প্লাস্টিকের গ্লাস ছড়িয়ে। পথচলতি মানুষ প্রথমেই ভয়ে শিউরে ওঠেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর , দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যুবককে খুন করা হয়েছে। তবে তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বারুইপুর থানার পুলিশ মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি খুনের কারণ ও সম্ভাব্য জড়িতদের খুঁজে বের করার তৎপরতা চলছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্তের জন্য আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সন্ধ্যার পর এই রাস্তার ধারে প্রায়ই মদের আসর বসে। অচেনা যুবকদের আনাগোনা নিয়মিত দেখা যায়। তাদের মতে, মদের এই আড্ডার জেরেই অপরাধের ঘটনা ঘটছে। এলাকাবাসী দাবি করেছেন, পুলিশ নজরদারি বাড়ানো না হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের