নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কলকাতা থেকে মিজোরামের সাইরং পর্যন্ত চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন। রানাঘাট স্টেশনের উপর দিয়ে ট্রেনটি গেলেও দাঁড়াবে না স্টেশনে। জংশন হওয়া সত্ত্বেও রানাঘাট স্টেশনে এই ট্রেন না দাঁড়ানোয় অসন্তোষ ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। স্টেশন মাস্টারের কাছে জমা দেওয়া হয় ডেপুটেশনও।
সূত্রের খবর , কলকাতা থেকে মিজোরামের সাইরং পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে সপ্তাহে তিনদিন। যাত্রাপথে নদিয়ার রানাঘাট স্টেশনের ওপর দিয়েও যাবে এই ট্রেন। কিন্তু কৃষ্ণনগর স্টেশন ছাড়া জেলার অন্য কোথাও থামবে না। রানাঘাটের মতো পূর্ব রেলের একটি গুরুত্বপুর্ণ জংশনে ট্রেনের স্টপেজ না থাকায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।

এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রানাঘাট পৌরসভার পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল সংগঠিত হয়। পৌরসভা চত্বর থেকে মিছিল করে কর্মী সমর্থকরা পৌঁছন রানাঘাট স্টেশনে। সেখানে স্টেশন মাস্টার শান্তা প্রসাদ সিনহার হাতে ডেপুটেশন জমা দেন রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কোষলদেব বন্দ্যোপাধ্যায়।
এ প্রসঙ্গে কোষলদেব বন্দ্যোপাধ্যায় জানান , “রানাঘাট একটি বড় জংশন স্টেশন। প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন এখান দিয়ে। তাই কলকাতা - সাইরং ট্রেনের স্টপেজ রানাঘাটে দেওয়া জরুরি। আমরা যাত্রীদের দাবি নিয়েই আজকের এই কর্মসূচি করেছি।”
স্টেশন মাস্টার শান্তা প্রসাদ সিনহা এপ্রসঙ্গে জানান , “যাত্রীরা আমার কাছে আজ ডিপিটেশন জমা দিয়েছে।যাত্রীদের দাবি আমরা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। স্টপেজ দেওয়া হবে কি না , সে সিদ্ধান্ত রেল দফতরই নেবে। সেসম্পর্কে আমরা কিছু করতে পারবো না।''
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের