নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে ফের মুখোমুখি রাজ্য বনাম নির্বাচন কমিশন। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে এই প্রশ্ন তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের সর্বোচ্চ আদালতে নিজে দাঁড়িয়ে সাধারণ মানুষের হয়ে মাইক্রো অবজার্ভার প্রত্যাহারের আর্জি জানান তিনি। দুপক্ষের সওয়াল জবাবের পর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট।
বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে SIR সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয়। সেই শুনানিতে নিজের দায়ের করা মামলায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পক্ষে প্রথমে সওয়াল করেন আইনজীবী শ্যাম দেওয়ান। পরে খোদ মুখ্যমন্ত্রী নিজেই আদালতে বক্তব্য রাখেন।
মমতার অভিযোগ, SIR প্রক্রিয়ায় নিয়ম ভেঙে শুধুমাত্র বাংলাতেই মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। তার দাবি, ' শুধু পশ্চিমবঙ্গের জন্য মাইক্রো অবজার্ভার পাঠানো হচ্ছে। বিজেপির লোকজনকে অবজার্ভার করা হচ্ছে, যারা ভোটারের নাম ডিলিট করছে। নির্বাচন কমিশন এখন হোয়াটসঅ্যাপ কমিশনে পরিণত হয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া হচ্ছে।'
এই অভিযোগের জবাবে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান, 'রাজ্য থেকে এসডিএম পদমর্যাদার পর্যাপ্ত অফিসার পাওয়া যায়নি। সেই কারণেই আইন মেনে মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে হয়েছে।' কমিশনের দাবি, এই নিয়োগ কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং প্রশাসনিক প্রয়োজনেই করা হয়েছে।
দুপক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ' রাজ্য যদি সহযোগিতা করে, তাহলে মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নেই।' একই সঙ্গে আদালত স্পষ্ট করে দেয়, কোনও বৈধ ভোটারকে যেন বাদ না দেওয়া হয় এটাই আদালতের মূল উদ্দেশ্য। পাশাপাশি নোটিশ ও শুনানি প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে আরও সংবেদনশীল ও মানবিক হওয়ার পরামর্শও দেয় শীর্ষ আদালত।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের