নিজস্ব প্রতিনিধি , জয়পুর - ফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। রাজস্থানে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হল মালদহের পরিযায়ী শ্রমিকের দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার আসল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলায় কথা বলার জন্য খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার।
সূত্রের খবর , মৃতের নাম শেখ সাহান। বয়স আনুমানিক ৩৫ বছর। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের খোকড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। মাস দেড়েক আগে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে জয়পুরে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। সেখানে প্লাস্টিক কুড়ানোর কাজ করতেন সাহান। ভোটের আগে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। বুধবার সন্ধ্যায় টিকিট কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু রাত পেরিয়ে গেলেও ফিরছিলেন না দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন স্ত্রী।
এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন সাহানের স্ত্রী। এলাকার অনেকেই খোঁজাখুঁজি করে পায়নি তাঁকে। স্ত্রীও হন্যে হয়ে বহু জায়গায় তল্লাশি চালিয়েছেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই জয়পুরের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বস্তাবন্দি অবস্থায় ওই পরিযায়ী শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই পরিবারে খবর দেওয়া হয়। স্ত্রী শশুরবাড়িতে সবটা জানাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। যুবকের ওপর অ্যাসিড হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্ত্রী। জয়পুর থেকে যুবকের দেহ ফিরিয়ে আনতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে গোটা পরিবার।
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের