নিজস্ব প্রতিনিধি , দিল্লি - SIR বিতর্কে উত্তাল বাংলা থেকে দিল্লি এবার সেই লড়াই পৌঁছাল দেশের সর্বোচ্চ আদালতে। রাজ্য রাজনীতিতে নজিরবিহীন অধ্যায় রচনা করতে বুধবার সুপ্রিম কোর্টে হাজির হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের দায়ের করা মামলায় নিজেই সওয়াল করার প্রস্তুতি নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর উপস্থিতি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন ফেলেছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে চলা বিতর্কে নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যুতেই তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন প্রয়োজনে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজেই যুক্তি তুলে ধরবেন। বুধবার সেই ইঙ্গিতই বাস্তবে রূপ নিল। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সুপ্রিম কোর্টে পৌঁছান মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা মনোজ বর্মা। আদালত চত্বরে কালো গাউন পরিহিত মমতার ছবি মঙ্গলবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর যা রাজনৈতিক মহলে বেশ শোরগোল ফেলে দেয়।
উল্লেখযোগ্যভাবে, SIR সংক্রান্ত একাধিক মামলা বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় রয়েছে। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনের দায়ের করা মামলা রয়েছে তালিকার ২১ নম্বরে। কবি জয় গোস্বামীর মামলা রয়েছে ৩৬ নম্বরে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা রয়েছে ৩৭ নম্বরে। তবে গুরুত্ব অনুযায়ী মুখ্যমন্ত্রীর করা মামলা ৩৭ নম্বর থেকে ৯ নম্বরে নিয়ে আসা হয়েছে।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের