নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। পূজার্চনায় দেখা যায় নানাধরণের রীতিনীতি। আসলে ১৩ পার্বণের থেকেও হয় বেশিকিছু। দেব দেবীর আরাধনায় মেতে থাকেন বাঙালিরা। তেমনই পুজোর একটি নিয়ম দেওদেখা পর্ব। বড় দেবীর পুজোয় রাজ আমলের এই দেওদেখা রীতি পালন করা হয়। মঙ্গলবার ঠিক তেমনভাবেই কোচবিহারের বড় দেবীর পুজোয় হল দেওদেখা পর্ব।

দেওদেখা রাজ আমলের একটি প্রাচীন প্রথা। যেই প্রথায় কোশাকুশির জ্বলে দেবী মায়ের মুখ দর্শন করা হয়। এই রীতি মেনে বড় মায়ের মুখ দর্শন করেন বোর্ডের সকল কর্তারা।কোচবিহারের বড় দেবীর মন্দিরে এই পুজো করা হয়।। দেবোত্তর ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকেই এই পুজোর ব্যবস্থা করা হয়। এই পুজোর মুখ্য উদ্যোক্তা ছিলেন বোর্ডের সভাপতি তথা কোচবিহারের সম্মানিত জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। এছাড়াও পুজোয় উপস্থিত ছিলেন কোচবিহারের সদর মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় , বোর্ডের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী।

প্রত্যেক বছরই এই নিয়ম পালন করে বড় দেবীর পুজো করা হয়। এবছরও তার অন্যথা হয়নি। শুধু ওই দিনই নয় দুর্গাপুজোর প্রত্যেকটি দিনেই অনেক নিয়মনিষ্ঠা পালন করা হয়। এদিন পুজোর পর কোচবিহার জেলাশাসক অরবিন্দ মিনা সকলের উদ্দেশ্যে মঙ্গল কামনা করেছেন। কোচবিহারবাসীর সুখ শান্তি সমৃদ্ধির উদ্দেশ্যেই প্রার্থনা করেছেন। শুধু তাই নয় , জেলাবাসীকে শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের