নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরি ও ‘ভোট চোরদের’ সুরক্ষা দেওয়ার অভিযোগ এনেছেন রাহুল গান্ধী। তাঁর করা অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি নির্বাচন কমিশনের।
নির্বাচন কমিশনের তরফ থেকে জ্ঞানেশ কুমার জানান, “রাহুল গান্ধীর অভিযোগ ভুল ও সম্পূর্ণ ভিত্তিহীন। নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা না বলে ভোটার বাতিল হয় না। কেউ অনলাইনে কোনও ভোটারের নাম মুছে ফেলতে পারে না। যদিও কমিশনের তরফ থেকে স্বীকার করা হয়েছে, কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার কিছু ব্যর্থ চেষ্টা হয়েছিল। এই নিয়ে তদন্তের জন্য ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে কমিশন।“
কংগ্রেস নেতার অভিযোগ, “অলন্দ কর্ণাটকের একটি লোকসভা কেন্দ্র। কেউ কেউ ৬০১৮ টি ভোট মুছে ফেলার চেষ্টা করেছেন। আমরা জানি না ২০২৩ সালের কর্ণাটকের বিধানসভা নির্বাচনে ঠিক কত জনের নাম বাদ গিয়েছে। কিন্তু সংখ্যাটা অবশ্যই ৬০১৮-র বেশি হবে।“ শুধুমাত্র কর্ণাটক নয়, মহারাষ্ট্র, হরিয়ানা এবং উত্তরপ্রদেশেও ভোট চুরি করা হয়েছে বলে দাবি তাঁর।
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তুলোধোনা করে রাহুল গান্ধী বলেন, “দেশে স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের বিষয়টি সুনিশ্চিত করার বদলে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন। ভোটচুরির তদন্তের জন্য কর্ণাটকের সিআইডি আরও তথ্য চেয়েছিল নির্বাচন কমিশনের কাছে। কিন্তু সেই তথ্য দেয়নি জ্ঞানেশ কুমারের কমিশন। এর থেকে স্পষ্ট ভোট চোরদের সুরক্ষা দিচ্ছে নির্বাচন কমিশন।“
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের