নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ফের চড়ল পারদ। রাজ্যে তৃণমূল কংগ্রেসকে পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন দলের সাংসদ মহুয়া মৈত্র। পুলিশি ভয় দেখানো থেকে মিথ্যা মামলার হুমকি সব মিলিয়ে বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা হচ্ছে বলেও দাবি তার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র অভিযোগ করেন, রাজ্যে এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কার্যকলাপও বাধার মুখে পড়ছে। তার দাবি, ' দলের অঞ্চল সভাপতি বা স্থানীয় নেতৃত্ব কোনও বৈঠক বা কর্মসূচি আয়োজন করতে গেলেই প্রশাসনের একাংশকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে। পুলিশ সুপার থেকে থানার আধিকারিকদের মাধ্যমে মিথ্যা মামলার ভয় দেখিয়ে দলীয় কর্মীদের দমিয়ে রাখার চেষ্টা চলছে।'
মহুয়ার কথায়, এই সমস্ত পদক্ষেপের মূল উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসকে শিকড় থেকে দুর্বল করে দেওয়া। তবে এমন পরিস্থিতিতেও কর্মীদের ভেঙে না পড়ার আহ্বান জানান তিনি। তার বক্তব্য, ' এ রাজ্যে ২ কোটি ৬০ লক্ষ মানুষ আমাদের ভোট দিয়েছেন। এই বিপুল সংখ্যক মানুষের কণ্ঠস্বরকে এভাবে ক্ষমতার জোরে স্তব্ধ করে দেওয়া যায় না। দেশের ইতিহাসে যখন জরুরি অবস্থা জারি হয়েছিল, তখনও মানুষের মুখ বন্ধ করা যায়নি, আর আজকেও কেউ তা পারবে না।'
দলীয় কর্মীদের উদ্দেশ্যে মহুয়া মৈত্র বলেন, 'আগামী ২১ জুলাই আমাদেরই হবে এবং সেদিন নেত্রী নিজে আমাদের আগামী দিনের লড়াইয়ের পথ দেখাবেন। থানা পুলিশের ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না। এই দলের নাম তৃণমূল এর শিকড় অনেক গভীর একে এতো সহজে উপড়ে ফেলার সাধ্য কারোর নেই।'
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের