সেপ্টেম্বর ১৫, ২০২৫ দুপুর ১০:৪১ IST

পটে আঁকা দশভুজা, পাঁচ শতাব্দীর অনন্য দুর্গাপুজোর কাহিনী

নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - যেন মুঠোভরা ইতিহাসে মোড়া এক উৎসব। ঢাকের তালে তালে বাজে কাঁসর, ঘন্টার ধ্বনি ভাসিয়ে আনে এক অন্যরকম পূজোর সুবাস। কিন্তু এখানে নেই কুমোরপাড়ার প্রতিমা গড়ার কোলাহল, নেই কাদা মাটির গন্ধ। দেবী এসেছেন রঙিন পটের রূপে, শোলার সাজে। প্রায় ৫ শতাব্দীর প্রাচীন নিয়মে সাজানো এই পূজো যেন সময়ের বুক চিরে উঠে আসা এক গল্প। যেখানে রাজ রাজাদের  অনন্য রীতি মিলেমিশে আছে আজকের প্রজন্মের ভক্তির সাথে।

স্থানীয় সূত্রের খবর , পঁচেটগড় রাজবাড়ির দুর্গাপুজো আজও অনন্য এক ঐতিহ্যের নাম। এখানে দেবী দুর্গা মাটির প্রতিমায় নয়, পটে আঁকা চিত্রে পূজিত হন, যা বাংলার অন্য যেকোনও রাজবাড়ির পুজোর থেকে একেবারেই আলাদা। জনশ্রুতি অনুযায়ী প্রায় ৫০০ বছর আগে শুরু হয় পঁচেটগড় রাজবাড়ির দুর্গাপুজো। বাড়ির আদি পূর্বপুরুষ কালুমুরারি মোহন দাস মহাপাত্র ওড়িশার কটক জেলার আটঘর এলাকার বাসিন্দা ছিলেন। যুবক বয়সে তিনি ছিলেন সম্রাট আকবরের রাজকর্মচারী।

রাজবাড়ির অন্দরমহল 

ওড়িশার রাজা মুকুন্দদেবের সঙ্গে গৌড়ের শাসক সুলেমান কররানীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে জয়ী হওয়ার পর আকবরের কাছ থেকে পুরস্কার হিসেবে পান পটাশপুর পরগনার বিস্তীর্ণ জমি।প্রথমে তিনি কল্যাণপুরে বসবাস করলেও পরে পঁচেট গ্রামে খাঁড়ের মধ্যে বিশাল রাজগড় নির্মাণ করেন। সেখানেই একসময় উদ্ধার হয় একটি প্রাচীন শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গকে কেন্দ্র করেই প্রতিষ্ঠিত হয় পঞ্চেশ্বর মন্দির।

পঞ্চেশ্বর মন্দির 

বেনারস থেকে আরও চারটি শিবলিঙ্গ এনে এখানে স্থাপন করা হয়, আর সেখান থেকেই জায়গাটির নামকরণ হয় ‘পঞ্চেশ্বর’। শক্তি সাধনাই ছিল সেই সময়ের মূল আচার, আর সেই সাধনাকে ঘিরেই শুরু হয় দুর্গাপুজোর প্রচলন।

পাঁচ শতাব্দীর ইতিহাস 

তবে সময়ের সঙ্গে সঙ্গে পুজোর ধারায় বদল এসেছে। একসময় মহালয়া থেকেই এই রাজবাড়িতে দুর্গাপুজো শুরু হত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে অনেক কিছু। এখন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে পুজো। ষষ্ঠীর দিন রাজবাড়ির প্রাচীন পুকুর থেকে ঘট স্থাপন করা হয় ঢাক, ঢোল, কাঁসর-ঘণ্টার ধ্বনিতে। এখনও সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করা হয়।

রাজমহলের বর্তমান উত্তরাধিকারী 

তবে পরিবারের ধর্মীয় পরিচয়ে এসেছে পরিবর্তন। একসময় শৈব উপাসক হলেও পরে তারা বৈষ্ণব মত গ্রহণ করেন। ফলে মূর্তিপুজো বন্ধ হয়। তখন থেকে শুরু হয় শোলা ও পটে আঁকা দেবীর পূজা। শোলা মুড়িয়ে দেওয়া হলেও আজও দেবীর পটে আঁকা চিত্রই এখানে পুজিত হন। একসময় বলির প্রথা থাকলেও বর্তমানে তা সম্পূর্ণ বন্ধ।

রাজবাড়ির জৌলুস হয়তো রাজত্বের সঙ্গে হারিয়ে গেছে, কিন্তু পুজোর আবেগ আজও অম্লান। বছরের অন্যান্য সময় রাজবাড়ির বর্তমান সদস্যরা বাইরে থাকলেও পুজোর ক’টা দিন তাঁরা সবাই ফিরে আসেন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত রাজবাড়ির দুর্গাদালান ভরে ওঠে এলাকার মানুষ ও দর্শনার্থীদের ভিড়ে। ঢাকের বাদ্য, গন্ধরাজ ফুলের সুবাস আর পুরনো দিনের আচার মিলে এখানকার দুর্গাপুজোকে এখনও করে তুলেছে একেবারে অনন্য।

রাজবাড়ির বর্তমান  প্রজন্ম

রাজবাড়ির বর্তমান প্রজন্মের উত্তরাধিকারিক জানান, পঞ্চেটগড়ের পুজো পূর্ব মেদিনীপুরের অন্যতম প্রাচীন পুজো। যা প্রায় ৪০০ বছরের বেশি সময় ধরে চলে আসছে। তবে দুর্গাপুজোর ইতিহাস ৩০০ বছরের। তিনি জানান, পূর্বপুরুষের আমলে বলি প্রথার প্রচলন ছিল। এরপর তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করলে  বলিপ্রথা উঠে গিয়ে তার পরিবর্তে চাল কুমড়ো বলি দেওয়া হয়।

আরও পড়ুন

ছাত্রকে শাসন করায় বাবার তাণ্ডব ! স্কুলে ঢুকে বেল্ট দিয়ে শিক্ষককে মারধরের অভিযোগ , বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক
আগস্ট ২৪, ২০২৬

অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ

শক্তিগড়ে ল্যাংচা খেতে গেলে গুনতে হবে বেশি টাকা? চিনির আকাশছোঁয়া দামে চাপে ঐতিহ্যবাহী শিল্প
আগস্ট ২৪, ২০২৬

গঙ্গার চলন্ত লঞ্চ থেকে ‘মরণ ঝাঁপ’! হাবুডুবু খেয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল ২ জন
আগস্ট ২৪, ২০২৬

জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন

'পুলিশ তোলাবাজ, দুষ্কৃতীদের রক্ষা করছে!’ নারায়ণপুর থানায় বিধায়ক পীযূষ কানোরিয়ার বিক্ষোভ
আগস্ট ২৪, ২০২৬

দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
 

ঘুমন্ত ১১ দিনের শিশুকন্যা কোথায় গেল? ৩ ঘণ্টার তল্লাশির পর বাথরুমের বালতিতে উদ্ধার নিথর দেহ
আগস্ট ২৪, ২০২৬

পাবজি খেলতে গিয়ে প্রেম, তারপর বিয়ে! একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগের মাঝেই স্বামীর রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী
আগস্ট ২৪, ২০২৬

কীর্তনের আসরে হঠাৎ রণক্ষেত্র ! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ইটবৃষ্টি , আসানসোলে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ
আগস্ট ২৪, ২০২৬

হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের

চিনির দামে আগুন, নাজেহাল বেকারি ব্যবসা ! কর্মীর অভাবে বাড়ছে মফসসলের সঙ্কট
আগস্ট ২৪, ২০২৬

কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি

বন্ধুত্বের ফাঁদে ৬ স্কুলছাত্রী? ‘পুজোর নিমন্ত্রণ’-এর নামে চা বাগানে নিয়ে আটকে রাখার অভিযোগ, পাচারের সন্দেহে গ্রেফতার ২১-এর তরুণী
আগস্ট ২৪, ২০২৬

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক
আগস্ট ২৪, ২০২৬

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের