নিজস্ব প্রতিনিধি , ঢাকা - পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর সীমান্তবর্তী এলাকায় কড়া অবস্থান নিল বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ রুখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দুই দেশের বর্তমান কূটনৈতিক প্রেক্ষাপটে গণহারে পুশ-ব্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছে তারেক রহমানের নেতৃত্বাধীন প্রশাসন।
সূত্রের খবর, বুধবার ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনে যোগ দিয়ে ভারতের ভোট পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সেখানে তিনি স্পষ্ট জানান, সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির জন্য বিজিবি-কে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। যদিও ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক লোক পাঠানোর মতো পরিস্থিতির কোনো যোগসূত্র এখনই দেখছে না ঢাকা। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিজিবি-কে ‘অ্যালার্ট’ থাকার নির্দেশ দিয়ে রাখা হয়েছে যাতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করা যায়।
বাংলাদেশে বিএনপির সরকার গঠিত হওয়ার পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে বাংলাভাষী দীনেশ ত্রিবেদীর নিযুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে সীমান্তে উত্তেজনা ছড়ানোর বদলে আলোচনার মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পক্ষপাতী ঢাকা প্রশাসন।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বর্ডার গার্ড বাহিনীকে নির্দেশ দিয়েছি যাতে সীমান্তগুলোতে তারা কিছুটা সতর্ক থাকে। যদিও পুশ-ব্যাক হওয়ার মতো তেমন কোনো সম্ভাবনা আমরা দেখছি না। তবুও যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তবে তা মোকাবিলা করার জন্য আমরা আগে থেকেই সতর্কতা অবলম্বন করেছি। আমার মনে হয় এই ধরণের কোনো ঘটনা ঘটবে না। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি'।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের