নিজস্ব প্রতিনিধি , মুম্বই - টেট পরীক্ষার কয়েক ঘণ্টা আগে বড় সিদ্ধান্ত। শেষ মুহূর্তে স্থগিত করা হল পরীক্ষা। ঘটনাকে ঘিরে মহারাষ্ট্র জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনিশ্চয়তায় পড়েছেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী। এই ইস্যুতে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।
২৮ জুন, রবিবার রাজ্যের ৩৭টি অঞ্চলের ১৭২৮টি কেন্দ্রে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষায় বসার কথা ছিল প্রায় ৬ লক্ষ প্রার্থীর। তবে শনিবার সকালেই প্রশ্নফাঁসের সম্ভাবনার খবর পায় পুলিশ। গোপন সূত্রে তথ্য পাওয়ার পর থানের ভিওয়ান্ডি শহরের একাধিক সন্দেহভাজন জায়গায় তল্লাশি চালানো হয়।
অভিযানের সময় ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু নথি ও প্রশ্নপত্র। পরে পরীক্ষা পর্ষদের শীর্ষ আধিকারিকদের ডেকে সেই প্রশ্নগুলি খতিয়ে দেখা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া একাধিক প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নপত্রের মিল রয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় রাজ্য পরীক্ষা পর্ষদ। ফলে নির্ধারিত দিনে পরীক্ষা আর নেওয়া হয়নি।
পর্ষদের তরফে জানানো হয়, পরীক্ষার্থীদের নতুন করে কোনও আবেদন ফি দিতে হবে না। খুব শীঘ্রই নতুন পরীক্ষার সূচি প্রকাশ করা হবে। তা সরকারি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে গুজব ও ভুয়ো খবর থেকে দূরে থাকার আবেদনও করা হয়েছে। ইতিমধ্যেই ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা সামনে আসতেই একনাথ শিণ্ডে ও বিজেপির জোট সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রে প্রশ্নপত্র ফাঁস এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর জেরে লক্ষ লক্ষ মেধাবী ও পরিশ্রমী পরীক্ষার্থীর স্বপ্ন ধাক্কা খাচ্ছে।
কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে রাহুল বলেন, 'লক্ষ লক্ষ পরীক্ষার্থীর স্বপ্ন ও কঠোর পরিশ্রম এভাবে নষ্ট করা যায় না। দেশের শিক্ষা ও নিয়োগ ব্যবস্থাকে এক ধরনের তোলাবাজির ব্যবস্থায় পরিণত করা হয়েছে। এর ফলে যুবসমাজের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আত্মবিশ্বাসেও বড় আঘাত লাগছে। এটা শুধু প্রশ্নফাঁস নয়। তরুণদের ভবিষ্যৎ চুরি করার সামিল'।
একই ইস্যুতে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি হর্ষবর্ধন সাপকাল। তাঁর দাবি, প্রশ্নফাঁসের ঘটনার পিছনে প্রভাবশালী মহলের মদত থাকতে পারে। সাপকাল বলেন, 'বিভিন্ন রিপোর্টে জানা যাচ্ছে, টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে থানে জেলা থেকে। এই এলাকাকে উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের শক্ত ঘাঁটি হিসেবেই ধরা হয়'।
এরপর একাধিক প্রশ্ন তুলে রাজ্য সরকারের জবাবদিহি দাবি করেন তিনি। সাপকালের কথায়, 'লাখ লাখ পড়ুয়ার পরিশ্রম, স্বপ্ন ও ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া এই চক্রের পিছনে কারা রয়েছে? কারা তাদের রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে? রাজ্য সরকারকে অবিলম্বে তার জবাব দিতে হবে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন'।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের