নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - পৃথক কামতাপুর রাজ্যের দাবিকে সামনে রেখে ফের উত্তাল উত্তরবঙ্গ। তাদের দাবি উওরবঙ্গ সহ অসম ও বিহারের একটা অংশকে নিয়ে কামতাপুর রাজ্য গঠন করতে হবে। এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার আন্দোলনে নামলো অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের কর্মী সমর্থকেরা। সকাল থেকে রেল অবরোধকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পতাকা ব্যানার হাতে নিয়ে স্লোগান নিয়ে কর্মসূচিতে যোগ দিয়েছেন কয়েক শো রাজবংশী মানুষ।
স্থানীয় সূত্রের খবর , মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ির ময়নাগুড়িতে রাজবংশী জনগোষ্ঠীর ৫টি সংগঠনের সদস্যরা রেল লাইনের ওপর অবস্থান বিক্ষোভে সামিল হন। ফলে আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। এদিন উত্তর দিনাজপুর সহ অসমের তিন জায়গায় রেল রোকো কর্মসূচিতে জমায়েত হওয়া বিক্ষোভকারীরা একাধিক দাবি তোলেন। যার মধ্যে রয়েছে আলাদা কামতাপুর রাজ্য আর আলাদা ভাষার স্বীকৃতি। তারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়েছিল , কিন্তু সরকার তাতে আমল দেয়নি। পরে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন আন্দোলনকারীদের সঙ্গে রেলের আধিকারিকরা কথা বলেন।
আন্দোলন নিয়ে দেবেন্দ্রনাথ রায় জানিয়েছেন, "দীর্ঘদিন ধরে কামতাপুরের এই আন্দোলনের নেতা জীবন সিংহ ভারত সরকারের সঙ্গে শান্তি চুক্তি করতে চাইছে , তবে ভারত সরকার সেক্ষেত্রে ঢিলেমি করে যাচ্ছে , সেটা বাস্তবায়ন আর হচ্ছে না। তাই আলাদা কামতাপুর রাজ্য ও জীবন সিংহের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি আলোচনা দ্রুত শেষ করার দাবিতে রেল অবরোধে শামিল হয়েছি।"
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের