নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে বড়সড় পদক্ষেপ কলকাতা পুলিশের। প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে হুমকি ও মারধরের অভিযোগে গ্রেফতার বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর। ইএম বাইপাস এলাকা থেকে তাকে আটক করে পুলিশ, ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রোমোটিং ব্যবসা ঘিরে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, সেই বিবাদের জেরে রাজু নস্করের ঘনিষ্ঠ কয়েকজন এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করেন। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠে। ঘটনার পর নির্যাতিত পক্ষ পুলিশের দ্বারস্থ হলে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রমাণ সংগ্রহ করে তৎপরতা বাড়ানো হয়।
অবশেষে শনিবার রাতে ইএম বাইপাস এলাকা থেকে রাজু নস্করকে গ্রেফতার করা হয়। ভোটের আগে শাসক শিবিরের এই গ্রেফতারি ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের দাবি, এলাকায় প্রভাব খাটিয়ে ভয় দেখানোর রাজনীতি চলছিল। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিষয়টি সম্পূর্ণ আইনি এবং রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে।
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের