নিজস্ব প্রতিনিধি, তেহরান - মোলাতন্ত্র নিপাতের ডাক ইরানজুড়ে। চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ। আয়াতোল্লা আলি খামেনেই সরকারের পতনের দাবি জানিয়েছে সে দেশের হাজার হাজার মানুষ। মৃত বেড়ে দাঁড়িয়েছে ১১৬। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ।
অবাক করার মতো বিষয় হল - হিজাব ছাড়া খোলা চুলে বিক্ষোভ করছেন মহিলারা। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ছবিতে আগুন জ্বালিয়ে সিগারেট ধরাচ্ছেন তারা। একদিকে যেমন মার্কিন ডলারের তুলনায় ব্যাপক হারে পড়েছে রিয়ালের দাম। অন্যদিকে চরমে পৌঁছেছে মূল্যবৃদ্ধি। এর প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন ইরানবাসী। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
সূত্রের খবর, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইসফাহানে ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিংয়ের অফিসে। বৃহস্পতিবার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয় টেলিফোন লাইনের সংযোগ। তেহরান, মাশহাদ সহ মোট ৪০ টি শহরে প্রতিবাদে পথে নেমেছে সে দেশের অগণিত মানুষ।
মোল্লাতন্ত্র উৎখাতের ডাক দিয়েছেন তাঁরা। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছিলেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। বিক্ষোভকারীদের স্লোগান, “কেউ ভয় পাবেন না। আমরা সবাই একসঙ্গে রয়েছি। দেশ থেকে মোল্লাতন্ত্র উৎপাটন করতে হবে। মৃত্যু হোক খামেনেইয়ের“ এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৫০০ জনকে।
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের