নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সরস্বতী পুজো থেকে শহরের পারদ নিম্নমুখী হলেও প্রজাতন্ত্র দিবসে কলকাতায় উধাও শীত। একধাক্কায় স্বাভাবিকের ওপরে তাপমাত্রা দক্ষিণবঙ্গে। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে। পাশাপাশি ভোরের দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুয়াশার দাপট থাকতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৯ থেকে ৯৩ শতাংশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকালের দিকে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।
আগামী ৭ দিন কলকাতা ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের