নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - পরিবেশের অন্যতম গুরুত্বপুর্ণ উপাদান গাছ। বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে গাড়ি ঘোড়ার জগতে গাছের প্রাধান্যই ভুলে গেছেন সকলে। তবে যারা পরিবেশপ্রেমী তারা ঠিকই তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। যাদের মধ্যে অন্যতম কোচবিহারের পিঙ্কি রায়।
কয়েক বছর ধরে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে আসছেন পিঙ্কি। সর্বদা গাছ লাগানোর বার্তা দিয়ে থাকেন তিনি। বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে গাছ লাগানোর জন্য মানবিক উদ্যোগ নিয়ে থাকেন। তেমনই একটি অভিনব উদ্যোগ নিয়েছেন ভাইফোঁটায়। বুধবার বিকেলে কোচবিহার স্টেশন চৌপতি থেকে রেল ঘুমটি যাওয়ার পথে রাস্তার ধারে রাজ আমলের তল্লি গাছকে ভাইফোঁটা দেওয়ার ব্যবস্থা করেছেন। গাছটিকে সুসজ্জিত করে ছোট থেকে বড়রা সেখানে ভাইফোঁটা দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত হন এলাকার পুরুষেরাও।
পরিবেশপ্রেমী পিঙ্কি রায় এই অভিযানে একা নয় , তার সঙ্গে রয়েছেন বহু সদস্যরা। এই উদ্যোগে সকাল থেকে আজ অনেকেই তল্লি গাছকে ভাইফোঁটা দিয়েছেন। বাকি আছেন অনেকেই। তারাও ফোটা দেবেন। শুধু তাই নয় , গাছরক্ষার বার্তা দিতে ধুপকাঠি , প্রদীপ , চন্দনের ফোটা দিয়ে প্রার্থনা করা হবে। এখানেই শেষ নয় রেলবস্তি এলাকায় ছোট ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হবে চকোলেট মিষ্টি।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের