নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - সুদের প্রলোভন দেখিয়ে হাজার হাজার মানুষকে প্রতারণার অভিযোগে উঠলো তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। অভিযোগ, প্রায় সাড়ে তিনশো কোটি টাকা তিনি আত্মসাত করেছেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার আসানসোলের রেলপাড় এলাকার জাহাঙ্গির মহল্লায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, প্রায় সাড়ে তিনশো কোটি টাকা আর্থিক প্রতারণা করা হয়েছে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য নেতা শাকিল আহমেদের পুত্র তহসিন আহমেদের বিরুদ্ধে। তিনি কম টাকা বিনিয়োগের বদলে বেশি টাকা লাভের আশা দিয়ে এলাকার বহু মানুষকে প্রতারণা করেছেন বলে অভিযোগ। প্রথমদিকে বিনিয়োগকারীরা কিছুটা লাভ পেয়লেও হঠাৎ করে টাকা ফেরত পাওয়া বন্ধ হয়ে যায়।
দিনের পর দিন বিনিয়োগকারীদের ক্ষোভ বাড়তে থাকে। এই অবস্থায় ক্ষুব্ধ মানুষজন তহসিন আহমেদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। বুধবার রাতে আসানসোল উত্তর থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই, অভিযুক্ত তহসিন আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এই ঘটনায় অভিযুক্তকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে। দরকার পড়লে ED র ওপর তদন্তের দায়িত্ব দিতে হবে। যদিও শাসক দল এই দায় অস্বীকার করেছে। তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশুর বক্তব্য, এর সঙ্গে তৃণমূল জড়িত নয়।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা