নিজস্ব প্রতিনিধি , তেহরান - যুদ্ধবিরতি আপাতত বিশ বাঁও জলে। ইসলামাবাদে গিয়েও ভেস্তে গেছে আমেরিকা ইরানের শান্তি বৈঠক। আমেরিকার কোনো শর্তই মানতে পারেনি ইরান। এরপর হরমুজ নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়। এরপর হরমুজে আমেরিকাও নাকা চেকিং করবে বলে দাবি ট্রাম্পের। এবার মুখ খুলল ইরান। হরমুজ থেকে আর জাহাজ বেরোবেনা বলে হুমকি দিয়েছেন স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ।
সোমবার থেকে হরমুজে অবরোধ কার্যকর হবে বলে হুশিয়ারি দিয়েছে ইরান। সোশ্যাল মিডিয়ায় আমেরিকাকে খোঁচা দিয়ে একটি পোস্ট করেছেন ঘালিবাফ। পেট্রলের চড়া দামের বিষয়টি উল্লেখ করে তার কটাক্ষ, আমেরিকাবাসী ক’টা দিন সস্তায় পেট্রল কিনে নিন। এরপর অবরোধ শুরু হলে আর পেট্রোল পাওয়া যাবে না। রণক্ষেত্রের পাশাপশি এবার একে অপরের ওপর অর্থনৈতিক আঘাত আনতে চলেছে দুই দেশ। শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর আমেরিকা দাবি করেছে তারা হরমুজে অবরোধ করবে। জাহাজ ঢোকা বো বেরোনো আপাতত তারাই নিয়ন্ত্রণ করবেন। তবে এরপরই ঘালিবাফ সোশ্যাল মিডিয়ায় খোঁচা মেরে জানিয়েছেন , পেট্রোল নিয়ে বিপাকে পড়তে পারে মার্কিন মুলুকের সকলে।
ঘালিবাফ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন , এখনও অবধি লিটার প্রতি ৪-৫ ডলারে পেট্রোল পেত মার্কিন জনতা। তবে এই দামে পেট্রোল কেনাটা আমেরিকাবাসীর অতীতের স্মৃতি হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিংয়ের সমীকরণ তুলে ধরে ঘালিবাফের স্পষ্ট বার্তা , হরমুজে যত চাপ বাড়বে, তেলের দাম তত বাড়বে। আর সেই মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে মার্কিন আমজনতাকে। আমেরিকার কোনো শর্তই মানতে রাজি হয়নি ইরান। এরপরই ইরান হরমুজে ফের তালা লাগিয়েছে। এরপরই দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়েছে।
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের