নিজস্ব প্রতিনিধি , হুগলি - স্বাধীনতা দিবসের দিন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারতীয় সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে দ্বিতীয়বার চুরি হয়। বাড়ি ফাঁকা থাকায় একাধিক মূল্যবান জিনিস সহ তার পুরস্কারপ্রাপ্ত স্বারক খোয়া যায়। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে বিরাট সফলতা রাজ্য পুলিশের। চুরি যাওয়া সমস্ত মূল্যবান জিনিস উদ্ধার সহ ১ দুষ্কৃতিকে আটক করল পুলিশ।
বছরের পর বছর কেটে গেলেও যেখানে নোবেল চুরির কিনারা করতে ব্যার্থ কেন্দ্রীয় এজেন্সি, সেখানে ৪৮ ঘণ্টার মধ্যে এই উদ্ধারকাজ রাজ্য পুলিশকে সত্যি কুর্নিশ জানানোর মত। কারণ, অবসরের পর সম্মানীয় পুরস্কারগুলি সঙ্গে নিয়েই একজন প্রকৃত অ্যাথলিট বেঁচে থাকার জোর পান। তার কাছে এই পুরস্কারের বিকল্প কিছুই হয় না। তাই বুলা চৌধুরীর জন্য বিরাট সুখবর। খুব শীঘ্রই উদ্ধার করা মূল্যবান জিনিস ফিরিয়ে দেওয়া হবে তার কাছে। রবিবার দুপুরে সাংবাদিক বৈঠকে বসবে রাজ্য পুলিশ।
পদ্মশ্রী পুরস্কার সহ রাষ্ট্রপতি সম্মানও খোয়া যায় বুলা চৌধুরীর বাড়ি থেকে। লক্ষ্মীর ঘট অবধি ছাড়েনি দুষ্কৃতীরা। সারা বাড়ি লণ্ডভণ্ড অবস্থায় রেখে হাতের সামনে পাওয়া একাধিক জিনিস নিয়ে যায় দুষ্কৃতীরা। তার জীবনের সন সম্মানীয় স্বারক খুইয়ে ফেলায় মানসিকভাবে ভেঙে পড়েন প্রাক্তন সাঁতারু। এবার স্বস্তির নিঃশ্বাস ফিরে পেলেন। তবে মূল্যবান জিনিসগুলি ফিরে পেয়ে হয়ত বিকল্প ব্যবস্থা নেবেন বুলা দেবী।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের