নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুলের পাঠ্যসূচিতে জায়গা পেতে চলেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর জীবন ও আত্মবলিদান পড়ানো হবে শিক্ষার বিভিন্ন স্তরে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত থাকবে তাঁর প্রসঙ্গ। পাশাপাশি প্রকাশিত হবে শ্যামাপ্রসাদকে নিয়ে পৃথক বই।
শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন করছে রাজ্য। সেই উপলক্ষ্যে বছরভর নানা কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্যোগগুলি বাস্তবায়নে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির প্রথম বৈঠক হয়। সেখানেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। তিনি জানান, স্কুলশিক্ষা দফতরকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।
মুখ্যমন্ত্রীর কথায়, আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ-পর্ব যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় ও আত্মবলিদানের কথাও সেখানে থাকবে। শুধু স্কুলেই সীমাবদ্ধ থাকবে না এই উদ্যোগ। বিশ্ববিদ্যালয় স্তরেও শ্যামাপ্রসাদকে নিয়ে পড়াশোনার সুযোগ তৈরি হবে। তাঁর জীবন ও কাজ সম্পর্কে পড়ুয়াদের জানানো হবে। নতুন প্রজন্মের কাছে তাঁর ভূমিকা তুলে ধরতেই এই সিদ্ধান্ত।
শ্যামাপ্রসাদকে নিয়ে আলাদা বই প্রকাশের উদ্যোগও নিয়েছে সরকার। শুভেন্দু অধিকারী আরও জানান, তিনি যে প্রতিষ্ঠানের সঙ্গে একসময় যুক্ত ছিলেন, তাদের উদ্যোগে একটি বই ইতিমধ্যেই তৈরি হয়েছে। তথাগত রায়ের প্রচেষ্টায় সেই গ্রন্থ প্রস্তুত হয়েছে। রাজ্য ওই প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বইটি প্রকাশ করতে চায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মতামত নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি গ্রন্থাগার দফতরকেও পৃথক দায়িত্ব দেওয়া হয়েছে। শ্যামাপ্রসাদের জীবন নিয়ে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ করবে তারা। বাংলা আ ইংরেজি-দুই ভাষাতেই বইটি প্রকাশিত হবে। চলতি বছরের মধ্যেই কাজ শেষ করার আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন শ্যামাপ্রসাদের অবদান নিয়ে নিজের বক্তব্যও জানান শুভেন্দু।
তাঁর দাবি, এই বিশিষ্ট ব্যক্তিত্বের জীবন ও আত্মবলিদান দীর্ঘদিন যথেষ্ট প্রচারের আলো পায়নি। এর পিছনে রাজনৈতিক কারণ ছিল বলেও মন্তব্য করেন তিনি। এবার তাঁর অবদান মানুষের সামনে আরও বিস্তৃত ভাবে তুলে ধরতে চায় রাজ্য সরকার। এ বছরই শ্যামাপ্রসাদের জন্মের ১২৫ বছর পূর্ণ হচ্ছে। তাই দীর্ঘ সময় ধরে নানা কর্মসূচি চালানোর পরিকল্পনা রয়েছে। বৃহস্পতিবারের বৈঠক সেই আয়োজনের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষা থেকে প্রকাশনা-বিভিন্ন ক্ষেত্রেই তাঁর জীবনকে সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর পাশাপাশি হুগলীরর জিরাটেও কাজ এগোচ্ছে। শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজ্য। সেখানকার গ্রন্থাগারেরও উন্নয়ন করা হবে। তৈরি হবে একটি মিউজিয়ামও। এই পরিকল্পনার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ফের সেই উদ্যোগের কথা জানান তিনি।
ফলে ১২৫তম জন্মবার্ষিকী ঘিরে একাধিক পরিকল্পনা নিয়েছে সরকার। পাঠ্যক্রমে নতুন অধ্যায় যুক্ত করা থেকে শুরু করে বই প্রকাশ। পাশাপাশি পৈতৃক ভিটের সংস্কার এবং সংগ্রহশালা তৈরির কাজও চলবে। আগামী শিক্ষাবর্ষে সিদ্ধান্তটি কার্যকর হলে পড়ুয়াদের পাঠ্যেও শ্যামাপ্রসাদের জীবন নতুন করে জায়গা পাবে।
মসজিদের লাউডস্পিকার মামলায় বেনজির পরিস্থিতি, হস্তক্ষেপ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির
পানিহাটির প্রাক্তন বিধায়ককে ওড়িশা থেকে গ্রেফতার, প্রমাণ লোপাটের অভিযোগে তদন্তে নতুন মোড়
ভোট-পরবর্তী হিংসা, মারধর ও হুমকির ঘটনায় প্রাক্তন যুব তৃণমূল সভাপতিকে ধরল পুলিশ
২০০ কোটির মালিক টুলুর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং পুলিশের, বাড়িতেও লাগানো হল নোটিস
ভিতর থেকে বন্ধ ছিল দরজা, ডাকাডাকিতেও মেলেনি সাড়া, ময়নাতদন্তে মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ
১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অর্থ
মমতা জমানার শংসাপত্র নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত
নির্দিষ্ট দিনে খুলবে অগ্রিম টিকিটের সুযোগ
আগামী ২০ আগস্ট রাজ্যে আসছেন অমিত শাহ
নতুন নির্দেশে বদলাতে হবে পুরনো প্যাকেট
অগাস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন ভাতা
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া-যুব কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ
চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের