6a7d8212c5294_Gallery_1786604854649
আগস্ট ১৩, ২০২৬ দুপুর ০২:০৮ IST

অধরা টুলুকে ধরতে কড়া পদক্ষেপ! বাড়ি-বাড়ি নোটিস, এলাকায় মাইকিং প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পাথর ব্যবসায়ী নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে নতুন মোড়। এখনও অধরা অভিযুক্ত। এবার তাঁর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং করল পুলিশ। সিউড়ির বিলাসবহুল বাড়ির সামনেও সাঁটানো হল আদালতের হুলিয়ার নোটিস। মহম্মদবাজারের একাধিক ঠিকানাতেও একই পদক্ষেপ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় এই তৎপরতা। সিউড়ির সুভাষপল্লিতে টুলুর ডালিলা ভবনের সামনে নোটিস লাগায় পুলিশ। মহম্মদবাজারে তাঁর নামে থাকা বাড়িগুলিতেও পৌঁছন আধিকারিকরা। সম্ভাব্য একাধিক ঠিকানায়ও দেওয়া হয় কোর্টের নির্দেশ। পাথর খাদান এলাকাতেও মাইকিং করা হয়। আদালতের ঘোষণাপত্রে বলা হয়েছে, টুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কিন্তু এখনও তাঁর সন্ধান মেলেনি। গ্রেফতার এড়াতেই তিনি আত্মগোপন করেছেন বলে আদালতকে জানানো হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হতে হবে টুলুকে। আগামী ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় এসিজেএম কোর্টের হাজিরার নির্দেশ রয়েছে। সেখানেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে হবে। ১০ অগস্ট এই ঘোষণাপত্র জারি হয়েছিল। নথিতে একাধিক গুরুতর অভিযোগের উল্লেখ রয়েছে। সংগঠিত অপরাধের অভিযোগও রয়েছে। রয়েছে প্রমাণ নষ্টের অভিযোগ। পাশাপাশি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও জালিয়াতির ধারাও উল্লেখ করা হয়েছে।

এই মামলার সূত্রপাত ডেউচার একটি ঘটনায়। মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল নগদ টাকা। মিলেছিল সোনাও। তদন্তে সেই ঘটনায় উঠে আসে টুলুর নাম। এরপর তদন্তের পরিধি বাড়তে থাকে। টুলুর সঙ্গে যোগাযোগ রয়েছে বলে সন্দেহ হওয়া প্রায় ২০টি জায়গায় তল্লাশি চলে। সেখান থেকে বিভিন্ন নথি উদ্ধার হয়। এখনও পর্যন্ত ৬ জন গ্রেফতার হয়েছেন। তাঁদের বয়ানও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তকারীদের দাবি, গোটা ঘটনায় একটি 'সিন্ডিকেট ক্রাইম'-এর যোগ রয়েছে। তাঁদের অভিযোগ, সেই চক্রের নেতৃত্বে ছিলেন টুলু মণ্ডল। সরকারি পক্ষও আদালতে একই ধরনের অভিযোগ জানিয়েছে। আরও দাবি করা হয়েছে, গ্রেফতার এড়াতে দেশ ছেড়ে বিদেশে গা-ঢাকা দিয়েছেন টুলু। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও বিচারাধীন। আদালতে মামলার নিষ্পত্তি হয়নি।

এই পরিস্থিতিতে টুলুর বিরুদ্ধে হুলিয়া জারির আবেদন করেন বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। সেই আবেদনের পরেই আদালত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। কোর্টের নির্দেশ মেনেই বৃহস্পতিবার প্রকাশ্যে নোটিস সাঁটানোর কাজ শুরু হয়। পরিচিত এলাকা ও সম্ভাব্য আস্তানাতেও প্রচার চালানো হচ্ছে। মহম্মদবাজারের পাথর খাদান এলাকাতেও মাইকিং হয়েছে বলে জানা গিয়েছে।

আদালতের সময়সীমার মধ্যে টুলু হাজির না হলে বাড়তে পারে আইনি চাপ। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হতে পারে। তাঁকে ঘোষিত অপরাধী হিসাবে চিহ্নিত করার পদক্ষেপও হতে পারে। মামলাসংশ্লিষ্ট সূত্রে এমনই দাবি করা হয়েছে। তবে আইনি লড়াইয়ের পথও খোলা রেখেছেন টুলু। ঘনিষ্ঠ মহলের দাবি, আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়েছেন তিনি।

ফলে এখন তিনটি দিকেই নজর। একদিকে নিম্ন আদালতের হুলিয়া। অন্যদিকে পুলিশের লাগাতার তৎপরতা। পাশাপাশি হাইকোর্টে টুলুর আবেদনের ভবিষ্যৎ। সিউড়ির বাড়িতে নোটিস পড়েছে। খাদান এলাকাতেও চলছে প্রচার। আর আদালতও বেঁধে দিয়েছে নির্দিষ্ট দিন। ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় টুলু হাজির হন কি না। নাকি আইনি পথেই লড়াই চালান।

আরও পড়ুন

এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু! বন্ধ শৌচালয়ের ভিতর মিলল দেহ
আগস্ট ১৩, ২০২৬

ভিতর থেকে বন্ধ ছিল দরজা, ডাকাডাকিতেও মেলেনি সাড়া, ময়নাতদন্তে মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

অন্নপূর্ণা যোজনায় বড় ঘোষণা , ১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা
আগস্ট ১২, ২০২৬

১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অর্থ

বাতিল মমতা জামানার ওবিসি-A - B শংসাপত্র , বড় রায় হাইকোর্টের
আগস্ট ১২, ২০২৬

মমতা জমানার শংসাপত্র নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত

দূর্গা পুজোয় ট্রেন সফরের প্ল্যান ! জেনে নিন কোন দিন থেকে কাটবেন অগ্রিম টিকিট
আগস্ট ১২, ২০২৬

নির্দিষ্ট দিনে খুলবে অগ্রিম টিকিটের সুযোগ

বিজেপি সরকারের ১০০ দিনের পূর্তিতে বাংলায় অমিত শাহ , বৈঠক থেকে দলীয় কর্মসূচিতে ঠাসা সফর
আগস্ট ১২, ২০২৬

আগামী ২০ আগস্ট রাজ্যে আসছেন অমিত শাহ

পানমশলার প্যাকেটে বড় বদল ! প্লাস্টিক ছাড়াই করতে হবে প্যাকেজিং
আগস্ট ১২, ২০২৬

নতুন নির্দেশে বদলাতে হবে পুরনো প্যাকেট

জোকা থেকে এসপ্ল্যানেডে মেট্রো ! ২০২৯ সালেই মিলবে নতুন মেট্রো পরিষেবা
আগস্ট ১২, ২০২৬

পার্পল লাইনের সুড়ঙ্গ তৈরিতে সাফল্য

প্রাক্তন বিধায়কদের জন্য মাস্টারস্ট্রোক শুভেন্দুর , বাড়ানো হল চিকিৎসা ভাতা
আগস্ট ১২, ২০২৬

অগাস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন ভাতা

শখের বসে ড্রাইভিং শেখার প্রস্তুতিতেই মর্মান্তিক পরিণতি, কেষ্টপুরের পুকুরে গাড়ি পড়ে মৃত্যু বধূর
আগস্ট ১২, ২০২৬

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

বিধায়কের পর এবার বিধানসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে রুদ্রনীল , তথ্য-সংস্কৃতি সহ ক্রীড়া-যুব কমিটির নেতৃত্বে অভিনেতা
আগস্ট ১২, ২০২৬

তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া-যুব কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ

আয়ুষ্মান কার্ড ঘরে বসেই ডাউনলোড , লাগবে শুধু মোবাইল
আগস্ট ১২, ২০২৬

চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি

মহিলাদের স্বাধীনতার স্বার্থে পথে নামব , ১৪ আগস্ট রাত দখলের ডাক মন্ত্রী অগ্নিমিত্রা পালের
আগস্ট ১২, ২০২৬

১৪ আগস্ট মেয়েদের মিছিলের আহ্বান অগ্নিমিত্রার

গ্যাসের দামে মিলল স্বস্তি ! কলকাতায় সিলিন্ডারের দামে ঘটল বড় বদল
আগস্ট ১২, ২০২৬

অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর

কিছু না করেও বড়লোক হতে মমতা ব্যানার্জি শিখিয়েছে , তৃণমূল নেতাদের সম্পত্তি নিয়ে তোপ দিলীপ ঘোষের
আগস্ট ১২, ২০২৬

মমতার আমল নিয়ে বিস্ফোরক দিলীপের মন্তব্য

পুরভোটের আগে কলকাতা-হাওড়ায় বাড়ছে ওয়ার্ড সংখ্যা! বিশেষ অধিবেশনে সংশোধনী বিল আনছে রাজ্য
আগস্ট ১২, ২০২৬

বুধবার বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের