6a7d92e85d6ee_Gallery_1786614391343
আগস্ট ১৩, ২০২৬ দুপুর ০৩:১৮ IST

আর জি কর কাণ্ডে নয়া মোড়! গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর কাণ্ডের তদন্তে ফের বড় পদক্ষেপ। গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ার দেহ দ্রুত সৎকারের ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

৯ অগস্ট আর জি কর কাণ্ডে অভয়ার দেহ দ্রুত সৎকার করা হয়। সম্প্রতি সেই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, তাড়াহুড়ো করে দেহ সৎকারের মাধ্যমে তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছিল। পরিবারের কাছ থেকেও ক্রিমেশনের খরচ নেওয়া হয়নি বলে দাবি করা হয়। বিষয়টিতে নির্মল ঘোষের নাম সামনে আসে। পাশাপাশি পানিহাটির ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নামও উঠে আসে।

গত সোমবার খড়দা থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভয়ার বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগোয়। বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে তাঁকে পাকড়াও করা হয়। ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁকে বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে রাজ্যে নিয়ে আসার কথা। এরপর আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। তদন্তকারীরা গোটা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।

এদিকে নির্মলকে ঘিরে নানা আলোচনা চলছে। স্থানীয় মহলেও তাঁকে নিয়ে কানাঘুষো শুরু হয়েছে। অভয়ার দেহ সৎকারের ঘটনাতেই কেন তাঁর নাম উঠল। কী ভূমিকা ছিল তাঁর। সেই প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলেও। তবে এসব আলোচনার সত্যতা তদন্তেই স্পষ্ট হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যেও নির্মলের নাম উঠে এসেছিল। তার কয়েক দিনের মধ্যেই প্রাক্তন বিধায়কের গ্রেফতারি ঘিরে চর্চা আরও বেড়েছে। আর জি কর মামলার ফাইল নতুন করে খোলার পর এটাই প্রথম গ্রেফতার।

এর আগেও নির্মল ঘোষকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। গত ১৩ জুলাই তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। তোলাবাজি-সহ একাধিক ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। আর জি কর কাণ্ডের পাশাপাশি লটারি সংক্রান্ত মামলাতেও নির্মলের নাম রয়েছে বলে জানা গেছে।

নির্মলের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, আর জি কর ঘটনায় কোনও দোষীকে ছাড় দেওয়া হবে না। তদন্তের পরেই গোটা বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এখন নজর নির্মলকে রাজ্যে ফিরিয়ে আনার পর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে।

আরও পড়ুন

অধরা টুলুকে ধরতে কড়া পদক্ষেপ! বাড়ি-বাড়ি নোটিস, এলাকায় মাইকিং প্রশাসনের
আগস্ট ১৩, ২০২৬

২০০ কোটির মালিক টুলুর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং পুলিশের, বাড়িতেও লাগানো হল নোটিস

এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু! বন্ধ শৌচালয়ের ভিতর মিলল দেহ
আগস্ট ১৩, ২০২৬

ভিতর থেকে বন্ধ ছিল দরজা, ডাকাডাকিতেও মেলেনি সাড়া, ময়নাতদন্তে মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ

অন্নপূর্ণা যোজনায় বড় ঘোষণা , ১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা
আগস্ট ১২, ২০২৬

১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অর্থ

বাতিল মমতা জামানার ওবিসি-A - B শংসাপত্র , বড় রায় হাইকোর্টের
আগস্ট ১২, ২০২৬

মমতা জমানার শংসাপত্র নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত

দূর্গা পুজোয় ট্রেন সফরের প্ল্যান ! জেনে নিন কোন দিন থেকে কাটবেন অগ্রিম টিকিট
আগস্ট ১২, ২০২৬

নির্দিষ্ট দিনে খুলবে অগ্রিম টিকিটের সুযোগ

বিজেপি সরকারের ১০০ দিনের পূর্তিতে বাংলায় অমিত শাহ , বৈঠক থেকে দলীয় কর্মসূচিতে ঠাসা সফর
আগস্ট ১২, ২০২৬

আগামী ২০ আগস্ট রাজ্যে আসছেন অমিত শাহ

পানমশলার প্যাকেটে বড় বদল ! প্লাস্টিক ছাড়াই করতে হবে প্যাকেজিং
আগস্ট ১২, ২০২৬

নতুন নির্দেশে বদলাতে হবে পুরনো প্যাকেট

জোকা থেকে এসপ্ল্যানেডে মেট্রো ! ২০২৯ সালেই মিলবে নতুন মেট্রো পরিষেবা
আগস্ট ১২, ২০২৬

পার্পল লাইনের সুড়ঙ্গ তৈরিতে সাফল্য

প্রাক্তন বিধায়কদের জন্য মাস্টারস্ট্রোক শুভেন্দুর , বাড়ানো হল চিকিৎসা ভাতা
আগস্ট ১২, ২০২৬

অগাস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন ভাতা

শখের বসে ড্রাইভিং শেখার প্রস্তুতিতেই মর্মান্তিক পরিণতি, কেষ্টপুরের পুকুরে গাড়ি পড়ে মৃত্যু বধূর
আগস্ট ১২, ২০২৬

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

বিধায়কের পর এবার বিধানসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে রুদ্রনীল , তথ্য-সংস্কৃতি সহ ক্রীড়া-যুব কমিটির নেতৃত্বে অভিনেতা
আগস্ট ১২, ২০২৬

তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া-যুব কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ

আয়ুষ্মান কার্ড ঘরে বসেই ডাউনলোড , লাগবে শুধু মোবাইল
আগস্ট ১২, ২০২৬

চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি

মহিলাদের স্বাধীনতার স্বার্থে পথে নামব , ১৪ আগস্ট রাত দখলের ডাক মন্ত্রী অগ্নিমিত্রা পালের
আগস্ট ১২, ২০২৬

১৪ আগস্ট মেয়েদের মিছিলের আহ্বান অগ্নিমিত্রার

গ্যাসের দামে মিলল স্বস্তি ! কলকাতায় সিলিন্ডারের দামে ঘটল বড় বদল
আগস্ট ১২, ২০২৬

অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর

কিছু না করেও বড়লোক হতে মমতা ব্যানার্জি শিখিয়েছে , তৃণমূল নেতাদের সম্পত্তি নিয়ে তোপ দিলীপ ঘোষের
আগস্ট ১২, ২০২৬

মমতার আমল নিয়ে বিস্ফোরক দিলীপের মন্তব্য

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের