6a7c787fd6488_fssai-ban-pan-masala-plastic-packaging
আগস্ট ১২, ২০২৬ রাত ১০:৩১ IST

পানমশলার প্যাকেটে বড় বদল ! প্লাস্টিক ছাড়াই করতে হবে প্যাকেজিং

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খাদ্যপণ্যের মান ঠিক রাখতে সাম্প্রতিক সময়ে একাধিক নতুন নিয়ম জারি করছে কেন্দ্র। এবার পানমশলার প্যাকেজিং নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল FSSAI। নতুন নিয়মে পানমশলার প্যাকেটে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে অ্যালুমিনিয়াম ফয়েল, মেটালাইজড স্তর সহ কয়েকটি উপাদান ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

১০ ই অগস্ট গেজেট অফ ইন্ডিয়ায় প্রকাশিত নতুন সংশোধিত নিয়মে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই নিয়ম কার্যকর হচ্ছে। ফলে পানমশলা প্রস্তুতকারী সংস্থাগুলিকে প্যাকেজিংয়ের পুরনো ব্যবস্থা বদলাতে হবে। নতুন ব্যবস্থায় পরিবেশবান্ধব উপাদান ব্যবহারের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ছোট প্লাস্টিক পাউচ থেকে তৈরি বর্জ্য কমানোই এই সিদ্ধান্তের বা FSSAI এর অন্যতম লক্ষ্য। নতুন নিয়মের ফলে পানমশলা সংস্থাগুলিকে পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের দিকে যেতে হবে। প্যাকেট তৈরির খরচ বাড়লে বাজারদরেও তার প্রভাব পড়তে পারে। ফলে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর পানমশলা শিল্পে প্যাকেজিং ব্যবস্থা বদলের বড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

FSSAI এর নতুন নিয়মে যা মানতে হবে - 

১. পানমশলা রাখার ক্ষেত্রে পলিথিন, পলিপ্রোপিলিন, পলিয়েস্টার সহ বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যবহার করা যাবে না। সাধারণ মাল্টিলেয়ার প্লাস্টিক পাউচের ব্যবহারও বন্ধ করতে হবে।

২. বাইরে কাগজের মোড়ক থাকলেই নিয়ম মানা হবে না। ভিতরে প্লাস্টিকের স্তর বা সিন্থেটিক পলিমার থাকলেও সেই প্যাকেজিং গ্রহণযোগ্য হবে না।

৩. পানমশলার প্যাকেট তৈরিতে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা যাবে না। ফয়েল দিয়ে ভিতরের স্তর তৈরি করা প্যাকেটও নতুন নিয়মের বাইরে থাকবে।

৪. অনেক প্যাকেটের ভিতরে ধাতব আবরণ দেওয়া থাকে, যা বাইরে থেকে বোঝা যায় না। এ ধরনের মেটালাইজড স্তর থাকা প্যাকেটও নিষিদ্ধ করা হয়েছে।

৫. প্লাস্টিকমুক্ত কাগজ, পেপারবোর্ড, সেলুলোজসহ প্রাকৃতিক উপাদান দিয়ে প্যাকেট তৈরি করা যেতে পারে। টিন বা কাচের পাত্র ব্যবহার করেও পানমশলা বাজারজাত করা যাবে।

৬. পুরনো প্যাকেটের বদলে নতুন উপাদান ব্যবহার করতে গিয়ে নির্মাতাদের উৎপাদন ব্যবস্থা বদলাতে হতে পারে। নতুন প্যাকেজিংয়ের পরীক্ষা, সরবরাহ ব্যবস্থা, পরিবহণ খরচ সহ পুরো প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে।

আরও পড়ুন

অন্নপূর্ণা যোজনায় বড় ঘোষণা , ১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা
আগস্ট ১২, ২০২৬

১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অর্থ

বাতিল মমতা জামানার ওবিসি-A - B শংসাপত্র , বড় রায় হাইকোর্টের
আগস্ট ১২, ২০২৬

মমতা জমানার শংসাপত্র নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত

বিজেপি সরকারের ১০০ দিনের পূর্তিতে বাংলায় অমিত শাহ , বৈঠক থেকে দলীয় কর্মসূচিতে ঠাসা সফর
আগস্ট ১২, ২০২৬

আগামী ২০ আগস্ট রাজ্যে আসছেন অমিত শাহ

জোকা থেকে এসপ্ল্যানেডে মেট্রো ! ২০২৯ সালেই মিলবে নতুন মেট্রো পরিষেবা
আগস্ট ১২, ২০২৬

পার্পল লাইনের সুড়ঙ্গ তৈরিতে সাফল্য

প্রাক্তন বিধায়কদের জন্য মাস্টারস্ট্রোক শুভেন্দুর , বাড়ানো হল চিকিৎসা ভাতা
আগস্ট ১২, ২০২৬

অগাস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন ভাতা

শখের বসে ড্রাইভিং শেখার প্রস্তুতিতেই মর্মান্তিক পরিণতি, কেষ্টপুরের পুকুরে গাড়ি পড়ে মৃত্যু বধূর
আগস্ট ১২, ২০২৬

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

বিধায়কের পর এবার বিধানসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে রুদ্রনীল , তথ্য-সংস্কৃতি সহ ক্রীড়া-যুব কমিটির নেতৃত্বে অভিনেতা
আগস্ট ১২, ২০২৬

তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া-যুব কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ

আয়ুষ্মান কার্ড ঘরে বসেই ডাউনলোড , লাগবে শুধু মোবাইল
আগস্ট ১২, ২০২৬

চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি

মহিলাদের স্বাধীনতার স্বার্থে পথে নামব , ১৪ আগস্ট রাত দখলের ডাক মন্ত্রী অগ্নিমিত্রা পালের
আগস্ট ১২, ২০২৬

১৪ আগস্ট মেয়েদের মিছিলের আহ্বান অগ্নিমিত্রার

গ্যাসের দামে মিলল স্বস্তি ! কলকাতায় সিলিন্ডারের দামে ঘটল বড় বদল
আগস্ট ১২, ২০২৬

অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর

বর্ষায় ব্রণ বাড়লেই মুলতানি মাটি ! ত্বকের ধরন না বুঝে মাখলে বিপদ
আগস্ট ১২, ২০২৬

ভুলভাবে ব্যবহার করলে ত্বক হয়ে উঠতে পারে শুষ্ক

কিছু না করেও বড়লোক হতে মমতা ব্যানার্জি শিখিয়েছে , তৃণমূল নেতাদের সম্পত্তি নিয়ে তোপ দিলীপ ঘোষের
আগস্ট ১২, ২০২৬

মমতার আমল নিয়ে বিস্ফোরক দিলীপের মন্তব্য

পুরভোটের আগে কলকাতা-হাওড়ায় বাড়ছে ওয়ার্ড সংখ্যা! বিশেষ অধিবেশনে সংশোধনী বিল আনছে রাজ্য
আগস্ট ১২, ২০২৬

বুধবার বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন

SSC-তে স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ , রামকৃষ্ণ মিশনের তিন সন্ন্যাসী সহ IIM অধ্যাপককে সদস্য করল রাজ্য
আগস্ট ১২, ২০২৬

SSC-তে চার নতুন সদস্য নিয়োগ রাজ্য সরকারের

সিন্ডিকেট-তোলাবাজির অভিযোগে গ্রেফতার দেবরাজ , ইডির হাতে ১০০ কোটির সম্পত্তি
আগস্ট ১১, ২০২৬

তোলাবাজির অভিযোগ থেকে ১০০ কোটির সম্পত্তি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের