নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পালাবদলের পর বাংলায় বিজেপি সরকারের ১০০ দিন পূর্তির মুখে বড় রাজনৈতিক তৎপরতা। সেই আবহেই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২০ আগস্ট কলকাতায় আসার কথা অমিত শাহের। তিন দিনের সফরে ২১ ও ২২ আগস্ট একাধিক সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেন শাহ। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি নবান্নে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তার।
গত ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের পথচলা শুরু। আগামী ১৯ আগস্ট বিজেপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্ণ হতে চলেছে। সেই উপলক্ষ্যকে সামনে রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বঙ্গ সফর বলে মনে করা হচ্ছে। ২০ আগস্ট কলকাতায় পৌঁছানোর পর পরবর্তী দুদিন ঠাসা কর্মসূচি রয়েছে তার। এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হতে পারে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে অমিত শাহের বৈঠক। বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, প্রশাসনিক কাজকর্ম এবং রাজ্যের উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে বলে খবর।
শুধু প্রশাসনিক বৈঠক নয়, নবান্নেও যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে রাজ্য সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তার। ফলে অমিত শাহের তিন দিনের সফরকে ঘিরে প্রশাসনিক মহলেও তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। অন্যদিকে, দলীয় সংগঠনকেও সফরের অন্যতম কেন্দ্রবিন্দুতে রাখছে বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক এবং রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে অমিত শাহের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ১০০ দিনের সরকারের পরবর্তী রাজনৈতিক রূপরেখা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের কর্মসূচি নিয়েও দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অর্থ
মমতা জমানার শংসাপত্র নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত
নির্দিষ্ট দিনে খুলবে অগ্রিম টিকিটের সুযোগ
নতুন নির্দেশে বদলাতে হবে পুরনো প্যাকেট
অগাস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন ভাতা
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া-যুব কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ
চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি
১৪ আগস্ট মেয়েদের মিছিলের আহ্বান অগ্নিমিত্রার
অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর
মমতার আমল নিয়ে বিস্ফোরক দিলীপের মন্তব্য
বুধবার বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন
SSC-তে চার নতুন সদস্য নিয়োগ রাজ্য সরকারের
তোলাবাজির অভিযোগ থেকে ১০০ কোটির সম্পত্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের