নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে আগামী ১৭ আগস্ট থেকেই টাকা ঢুকতে শুরু করবে বলে জানালেন তিনি। অন্তিম পর্যায়ের ঝাড়াই-বাছাই ও যাচাইয়ের কাজ চলছে। মুখ্যমন্ত্রীর বার্তা, যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, অগ্রাধিকারের ভিত্তিতে তাদের অ্যাকাউন্টে নিয়মিত পৌঁছে যাবে প্রকল্পের টাকা।
বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়। ইতিমধ্যেই কয়েক দফায় বিপুল সংখ্যক মহিলার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়েছিল। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১ কোটি ১৯ লক্ষে। চলতি মাসে আরও বেশি সংখ্যক যোগ্য মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন বলেও জানিয়েছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, যোগ্য মহিলাদের টাকা পাওয়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই। ২৫ থেকে ৬০ বছর বয়সি যারা নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়ছেন এবং যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে টাকা দেওয়া হবে। অর্থ দফতর জেলা ধরে ধরে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি, আগের সরকারের প্রকল্প বাস্তবায়নের গতি নিয়েও কটাক্ষ করেন তিনি।
মমতা জমানার শংসাপত্র নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত
আগামী ২০ আগস্ট রাজ্যে আসছেন অমিত শাহ
অগাস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন ভাতা
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া-যুব কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ
চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি
১৪ আগস্ট মেয়েদের মিছিলের আহ্বান অগ্নিমিত্রার
অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর
মমতার আমল নিয়ে বিস্ফোরক দিলীপের মন্তব্য
বুধবার বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন
SSC-তে চার নতুন সদস্য নিয়োগ রাজ্য সরকারের
তোলাবাজির অভিযোগ থেকে ১০০ কোটির সম্পত্তি
অভিশপ্ত রাতের সাক্ষী ও ঘনিষ্ঠদের ফের জেরার প্রস্তুতি
KYC যাচাইয়ের নিয়ম জেনে সময় থাকতে আপডেট করুন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের