নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনয়ের মঞ্চ পেরিয়ে এবার বিধানসভাতেও বাড়ল রুদ্রনীল ঘোষের দায়িত্ব। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে শিবপুর থেকে প্রথমবার বিধায়ক হয়েছেন তিনি। এবার পশ্চিমবঙ্গ বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক, ক্রীড়া এবং যুব পরিষেবা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের গুরুদায়িত্ব পেলেন এই নেতা-অভিনেতা। নতুন দায়িত্বে সিনে-সংস্কৃতি থেকে ক্রীড়া ও যুবকল্যাণ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
২০২৬-২৭ সালের জন্য গঠিত পশ্চিমবঙ্গ বিধানসভার সংশ্লিষ্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে রুদ্রনীল ঘোষের নাম ঘোষণা করা হয়েছে। বিধানসভা সচিবালয়ের তরফে তার কাছে দায়িত্ব সংক্রান্ত চিঠিও পাঠানো হয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের কনফারেন্স রুমে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন তিনি। নবগঠিত সমস্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও চেয়ারপার্সনদের সঙ্গে বৈঠক করেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। বৈঠকে কমিটিগুলির কাজের ধরন, দায়িত্ব এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট কমিটিগুলি যাতে নির্দিষ্ট নিয়ম ও বিধি মেনে কাজ করতে পারে, সে বিষয়েও চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। অভিনেতা হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে রুদ্রনীলের। রাজনীতিতে পা রাখার পর থেকেই সিনে-ইন্ডাস্ট্রির কর্মসংস্কৃতি ও শিল্পীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন তিনি। এবার তথ্য ও সংস্কৃতি বিষয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় সেই অভিজ্ঞতা প্রশাসনিক ও বিধানসভা স্তরে কাজে লাগানোর সুযোগ পেলেন তিনি।
১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অর্থ
মমতা জমানার শংসাপত্র নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত
নির্দিষ্ট দিনে খুলবে অগ্রিম টিকিটের সুযোগ
আগামী ২০ আগস্ট রাজ্যে আসছেন অমিত শাহ
নতুন নির্দেশে বদলাতে হবে পুরনো প্যাকেট
অগাস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন ভাতা
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি
১৪ আগস্ট মেয়েদের মিছিলের আহ্বান অগ্নিমিত্রার
অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর
মমতার আমল নিয়ে বিস্ফোরক দিলীপের মন্তব্য
বুধবার বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন
SSC-তে চার নতুন সদস্য নিয়োগ রাজ্য সরকারের
তোলাবাজির অভিযোগ থেকে ১০০ কোটির সম্পত্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের