নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে রহস্যজনক মৃত্যু নার্সের। মাত্র ৩০ বছরের ওই যুবতী দমদমের বাসিন্দা ছিলেন। ডিউটির মাঝেই ঘটে যায় এই ঘটনা। কী ভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তিলোত্তমা নগরী জুড়ে। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার রাতে স্ত্রী রোগ বিভাগের এইচডিইউতে ডিউটি করছিলেন ওই নার্স। রাত ৮টা নাগাদ কাজে যোগ দেন তিনি। রাত ১০টা ২০ মিনিট নাগাদ শৌচালয়ে যান। কয়েক মিনিট পরেও ফিরে না আসায় সন্দেহ হয় সহকর্মীদের। প্রায় ৭ মিনিট কেটে গেলেও তাঁর কোনও খোঁজ মেলেনি। এরপর তাঁরা শৌচালয়ের সামনে যান। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বারবার ডাকাডাকি করেও সাড়া মেলেনি। শেষ পর্যন্ত দরজা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।
মহম্মদ সামশের আলম ও শ্রেয়া গাইন নামে দুই হাসপাতালকর্মী দরজা ভেঙে ফেলেন। ভিতরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নার্সকে। দ্রুত তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতালের বেডে নিয়ে যাওয়া হয় তাঁকে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করেন। এরপরই তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। বুধবার রাতেই এন্টালি আউট পোস্ট থেকে থানায় খবর যায়। এন্টালি থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। সঙ্গে ছিলেন হোমিসাইড বিভাগের তদন্তকারীরাও।
ঘটনাস্থল পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করেন তাঁরা। তবে প্রাথমিক তদন্তে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। পাওয়া যায়নি কোনও সুইসাইড নোটও। ফলে মৃত্যুর কারণ নিয়ে রহস্য আরও বাড়ছে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তকারীদের নজর এখন সেই রিপোর্টের দিকে। প্রাথমিক রিপোর্ট হাতে এলেই কারণ স্পষ্ট হবে। ঠিক কী ভাবে মৃত্যু হল নার্সের। সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে এনআরএস হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। গোটা ঘটনা সম্পর্কে খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শৌচালয়ের ভিতরে ঠিক কী ঘটেছিল। সেটাই এখন তদন্তের মূল বিষয়।
১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অর্থ
মমতা জমানার শংসাপত্র নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত
নির্দিষ্ট দিনে খুলবে অগ্রিম টিকিটের সুযোগ
আগামী ২০ আগস্ট রাজ্যে আসছেন অমিত শাহ
নতুন নির্দেশে বদলাতে হবে পুরনো প্যাকেট
অগাস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন ভাতা
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া-যুব কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ
চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি
১৪ আগস্ট মেয়েদের মিছিলের আহ্বান অগ্নিমিত্রার
অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর
মমতার আমল নিয়ে বিস্ফোরক দিলীপের মন্তব্য
বুধবার বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন
SSC-তে চার নতুন সদস্য নিয়োগ রাজ্য সরকারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের