নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গাড়ি চালানো শেখার স্বপ্নই কাল হল। লাইসেন্সের পরীক্ষার প্রস্তুতি নিতে বুধবার সকালে নতুন গাড়ি নিয়ে বেরিয়েছিলেন কেষ্টপুরের বধূ। কিন্তু আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি-সহ পুকুরে পড়ে যান তিনি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় গাড়ি উদ্ধার হলেও শেষরক্ষা হয়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বুধবার সকালে মেয়েকে স্কুটিতে করে স্কুলে দিয়ে বাড়ি ফিরেছিলেন সুমিত্রা। এরপর স্কুটি রেখে স্বামী কৃষ্ণেন্দু দাসের কেনা নতুন গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, এখনও গাড়ি চালানোর লাইসেন্স পাননি সুমিত্রা। আগামী২২ শে আগস্ট তার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা হওয়ার কথা। সেই পরীক্ষার প্রস্তুতি নিতেই এদিন গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপত্তি। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি চালানোর সময় ব্রেকের বদলে ভুল করে অ্যাক্সিলারেটরে পা পড়ে যায় সুমিত্রার। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কেষ্টপুরের একটি পুকুরে গিয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং বাগুইআটি থানার পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর মাঝ-পুকুর থেকে গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয়। গাড়ির ভিতর থেকেই উদ্ধার করা হয় সুমিত্রার দেহ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠিয়েছে পুলিশ। উদ্ধারের পর গাড়ির ভিতরের দৃশ্য দেখে আরও স্পষ্ট হয়, শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার মরিয়া চেষ্টা করেছিলেন সুমিত্রা। পুলিশ জানিয়েছে, তার মুখ ছিল গাড়ির পিছনের দরজার দিকে, আর পা ছিল স্টিয়ারিংয়ের কাছে।
১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অর্থ
মমতা জমানার শংসাপত্র নিয়ে হাইকোর্টের বড় সিদ্ধান্ত
আগামী ২০ আগস্ট রাজ্যে আসছেন অমিত শাহ
অগাস্ট থেকে কার্যকর হচ্ছে নতুন ভাতা
তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া-যুব কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষ
চিকিৎসার সুবিধা পেতে জেনে নিন সহজ পদ্ধতি
১৪ আগস্ট মেয়েদের মিছিলের আহ্বান অগ্নিমিত্রার
অগস্টে ফের কমল বাণিজ্যিক এলপিজির দর
মমতার আমল নিয়ে বিস্ফোরক দিলীপের মন্তব্য
বুধবার বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন
SSC-তে চার নতুন সদস্য নিয়োগ রাজ্য সরকারের
তোলাবাজির অভিযোগ থেকে ১০০ কোটির সম্পত্তি
অভিশপ্ত রাতের সাক্ষী ও ঘনিষ্ঠদের ফের জেরার প্রস্তুতি
KYC যাচাইয়ের নিয়ম জেনে সময় থাকতে আপডেট করুন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের