নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ছাত্র আন্দোলন ঘিরে গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিক্ষোভ সংক্রান্ত একটি মামলার শুনানিতে তরুণ আন্দোলনকারীদের নিয়ে নিজেদের পর্যবেক্ষণ জানায় শীর্ষ আদালত। বুধবার এই বিষয়ে বক্তব্য রাখে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
২০ জুলাই সংসদ অভিযানের সময় ছাত্র-ছাত্রীদের মিছিল ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই পুলিশ বাহিনীর উপর হামলার অভিযোগও সামনে এসেছে। এই ঘটনায় দু’পক্ষের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানিতেই বুধবার এমন মন্তব্য করে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনের বেঞ্চ জানায়, আন্দোলনকারীরা মূলত তরুণ। তাই তাঁদের সঙ্গে সংবেদনশীলভাবে বিষয়টি মোকাবিলা করা দরকার। আদালতের মতে, পরিস্থিতি সামলাতে আগে কথা বলা ও বোঝানোর চেষ্টা করা প্রয়োজন।বেঞ্চের পর্যবেক্ষণ, তরুণদের উপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে সমস্যা আরও বাড়তে পারে। অশান্তি ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠবে। তাই ছাত্র বিক্ষোভের মতো ঘটনায় বাহিনীকে আরও সংযম দেখাতে হবে বলে মন্তব্য করে আদালত।
মণীশকুমার সোলাঙ্কি নামে এক ব্যক্তি এই ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। তাঁর আবেদন, অশান্তির ঘটনায় কর্মসূচির আয়োজকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি বিক্ষোভকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার না করার আবেদনও জানান তিনি।সোলাঙ্কির দাবি, যদি এই ধরনের মামলাগুলি তুলে নেওয়া হয়, তাহলে ভবিষ্যতের জন্য ভুল বার্তা যেতে পারে। তাঁর কথায়, বর্তমানে জেন-জি আন্দোলন করছে। আগামী দিনে জেনারেশন আলফা, বিটা ও ডেলটা আসবে। তাই আইনশৃঙ্খলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
সুপ্রিম কোর্ট তাঁর আবেদন শুনতে রাজি হয়েছে। ছাত্র বিক্ষোভ সংক্রান্ত অন্য মামলার সঙ্গেই এই মামলাটিও শুনবে শীর্ষ আদালত। এদিকে সংসদ অভিযান চলাকালীন আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছিল।সেই প্রসঙ্গেই বুধবার আদালত জানায়, কেউ ভুল পথে চালিত হয়ে এমন কাজ করলেও তাঁদের সঙ্গে কথা বলা জরুরি। আগে তাঁদের শান্ত করার চেষ্টা করতে হবে। পরে প্রয়োজন হলে সঠিক পরামর্শ দিতে হবে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি-সহ বিচারপতি ভি মোহনের বেঞ্চ বলেন, 'ওঁরা তরুণ। তাঁদের কাউন্সেলিং করা দরকার। সঠিক পরামর্শ দেওয়া প্রয়োজন। রাষ্ট্রের শক্তি দেখাতে গিয়ে যদি তাঁদের উপর বলপ্রয়োগ করা হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অশান্তি বাড়তে বাড়তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে'।
আদালত আরও জানায়, প্রতিবাদের কারণ বোঝার চেষ্টা করা উচিত। প্রধান বিচারপতির বক্তব্য, 'সবচেয়ে ভালো উপায় হল, তাঁদের কথা শুনুন। তাঁরা কেন প্রতিবাদ করছেন, সেটা বোঝার চেষ্টা করুন। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কীভাবে সামলানো হবে, সেই সিদ্ধান্ত বাহিনীকেই নিতে হবে। সেই দক্ষতা ও অভিজ্ঞতা তাঁদের রয়েছে'।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের