নিজস্ব প্রতিনিধি , হুগলী - মাত্র পাঁচ মাসের ব্যবধানে দ্বিতীয়বার। ফের চুরির ঘটনা পদ্মশ্রী প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে। শনিবার রাতে হিন্দমোটরের তার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের নজরদারি নিয়ে।
অভিযোগ, শনিবার অজ্ঞাতপরিচয় একাধিক দুষ্কৃতী বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে ঢুকে ব্যাপক লুটপাট চালায়। সেদিন তিনি ভাইয়ের বাড়িতে একটি পুজো অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন, বাড়ির মূল দরজার তালা ভাঙা, পাশাপাশি একটি লোহার জানালার গ্রিলও ভেঙে ফেলা হয়েছে। ফের চুরির ঘটনায় কার্যত বিস্মিত বুলা চৌধুরী। ঘটনার পর উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ইতিমধ্যেই, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিরাপত্তা থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা কীভাবে বাড়িতে ঢুকল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ফের চুরির ঘটনায় সাঁতারু বুলা চৌধুরী বলেন, 'আগের চুরির পর থেকে বাড়িতে রাতের পালা দিয়ে নিরাপত্তা রক্ষীরা থাকছে। তারপরও কীভাবে আবার বাড়িতে চুরি হলো, তা আমি বুঝতে পারছি না। বাড়ির অবস্থা দেখে নিজেরই খারাপ লাগছে। ঘরে ঢুকতে পারছি না। গতবারের চুরির ঘটনার পর থেকে কিছু নেই।'
উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট একই বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই সময় চুরি গিয়েছিল বুলা চৌধুরীর বহু মূল্যবান মেডেল ও পুরস্কার। পরবর্তীতে পুলিশের তৎপরতায় ২৯০টির বেশি মেডেল উদ্ধার হয়। একইসঙ্গে, ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনার পর থেকেই বাড়িতে রাতের পালায় নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের