নিজস্ব প্রতিনিধি, অমৃতসর – প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় নাশকতার ছক পাঞ্জাবে! রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ। উড়ে গিয়েছে রেললাইনের বড় অংশ। লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি মালগাড়ি। গুরুতর আহত লোকোপাইলট। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু পুলিশের। হামলার দায় স্বীকার করে নিয়েছে খালিস্তানিরা।
সূত্রের খবর, ২৩ জানুয়ারি রাত দশটা নাগাদ পাঞ্জাবের ফতেগড় সাহিব জেলার শ্রী হিন্দ সামনে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে উড়ে গিয়েছে রেললাইনের ১৫ ফুট অংশ। সেই সময় ওই রেললাইন দিয়ে আসছিল একটি মালগাড়ি। লাইনচ্যুত হয়ে যায় মালগাড়িটি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান লোকোপাইলট। তবে গুরুতর আহত হয়েছেন তিনি। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছেন রোপার রেঞ্জের ডিআইজি নানক সিং, পাঞ্জাব পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে কোনও প্রাণহানি ঘটেনি। মালগাড়ির ইঞ্জিনের ক্ষতি হয়েছে। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়ে ‘খালিস্তান জিন্দাবাদ বোর্ড’-এর তরফে জানানো হয়েছে, “‘এটা স্রেফ ট্রেলার ছিল। আমরা চাইলে যাত্রিবাহী ট্রেনেও বিস্ফোরণ ঘটাতে পারতাম। কিন্তু কারও ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়। এটা শুধু ট্রেলার ছিল। খালিস্তান তৈরির জন্য যুদ্ধ চলছে। আগামী দিনে যুদ্ধ জারি থাকবে।“
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
দুবাই হয়ে পাকিস্তানে ৮টি সিম পাচারের দাবি, তদন্তে উঠে এল পাক হ্যান্ডলারদের যোগাযোগ
স্যাটেলাইট ম্যাপিং থেকে প্যানেলের লেআউট হিসাবের জন্য একটাই প্ল্যাটফর্ম
রাহুলের অভিযোগের জবাবে ওয়েবসাইট, বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ হাত শিবিরের
২২ হাজার কোটির ঋণ মেটাতে সাড়ে ৬ কোটি! সুভাষের স্বস্তির পরেই মালিয়ার পোস্ট
পুণের অনুষ্ঠানে পিতৃতন্ত্র নিয়ে রাহুলের মন্তব্য, বক্তব্য বিকৃত করার অভিযোগ নাজিয়ার
৫০০-র পথে মৃতের সংখ্যা, ১৫০০ নিখোঁজ, দেহ সংরক্ষণেও ফুরোচ্ছে সময়
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের